উল্লেখিত পদার্থটির কাজ উদ্দীপকের সাপেক্ষে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রক্তের বিশেষ রঞ্জকপদার্থ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে রক্তের লোহিত কণিকায় বিদ্যমান লাল বর্ণের প্রোটিনধর্মী অক্সিজেনবাহী স্বাসরঞ্জক। শ্বাস-প্রশ্বাস ও গ্যাসীয় বিনিময়ে হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷ নিচে তা ব্যাখ্যা করা হলো- হিমোগ্লোবিন O2 পরিবহনে প্রধান ভূমিকা পালন করে। তবে এটি কিছু পরিমাণ CO2 ও পরিবহন করে। ১. অক্সিজেন (O 2) পরিবহন: শ্বসনের সময় O2 ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে। রক্তে প্রবিষ্ট সমস্ত O 2-ই মুক্ত অবস্থায় থাকে না। এর এক বড় অংশ হিমোগ্লোবিনের সাথে যুত্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামে অস্থায়ী যৌগ গঠন করে৷ এ যৌগ গঠন রক্তরসে O 2-এর পরিমাণের উপর নির্ভর করে। রক্তরস যত বেশি O2 দ্রবীভূত হবে তার সাথে সংগতি রেখে অক্সিহিমোগ্লোবিন যৌগও সে পরিমাণে উৎপন্ন হবে। অন্যদিকে O 2-এর পরিমাণ যে হারে কমে যাবে অক্সিহিমোগ্লোবিন যৌগও সে হারে ভেঙে যাবে এবং O2 মুক্ত হয়ে রক্তরসে প্রবেশ করবে। ২. CO2-পরিবহন: CO2-হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কার্বোমিনো হিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে। কার্বোমিনো হিমোগ্লোবিন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিন্ড হয়ে পরিশোধনের জন্য ফুসফুসে গমন করে। দেহে রক্ত পরিবহনের সময় বেশ কিছু পরিমাণ অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রস্ত রস থেকে স্বপ্ন অক্সিজেন যুক্ত টিস্যুরসে চলে যায়। ফলে রক্তরসে অক্সিজেনের মাত্রা কমে যায়৷ হিমোগ্লোবিন তখন তার সাথে যুক্ত অক্সিজেন ছড়াতে শুরু করে। এভাবে অক্সিজেন প্রথমে রক্ত রসে ও পরে টিস্যু রসে চলে যায় এবং স্বাস প্রশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উল্লেখিত পদার্থটির কাজ উদ্দীপকের সাপেক্ষে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর