উল্লেখিত অংশে কার্যক্রমটি কীভাবে নিয়ন্ত্রিত হয়?বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো ভেন্টিলেশন কৌশল বা মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম, মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম প্রক্রিয়াটি মস্তিষ্কের পশ্চাৎ অংশের মেডুলা অবলঙ্গাটা দ্বারা নিয়ন্তিত হয়। মস্তিষ্কের শ্বাসকেন্দ্র নামক একগুচ্ছ স্নায়ু শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের পনসের পার্শ্বদেশে অবস্থিত দু'জোড়া স্নায়ুকেন্দ্র প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া নিয়ন্ত্রণ করে । তাই এদেরকে শ্বাসকেন্দ্র বলে। পনসের দুই জোড়া স্নায়ু যথাক্রমে নিউমোট্যাক্সিক ও আ্যাপনিউস্টিক স্নায়ুকেন্দ্র নামে পরিচিত । অন্যদিকে, মেডুলায় দুইজোড়া স্নায়ুকেন্দ্র যথাক্রমে প্রশ্বাস কেন্দ্র ও নিঃশ্বাস কেন্দ্র নামে পরিচিত । উপরিউক্ত ম্নায়ুকেন্দ্রসমূহ শ্বসন সংশ্লিষ্ট অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে ম্নাযুজালক দ্বারা যুক্ত থাকে । প্রথমে নিউমোট্যাক্সিক কেন্দ্র থেকে উদ্দীপনা আ্যাপনিউস্টিক কেন্দ্র যায় এবং সেখান থেকে নিঃশ্বাস কেন্দ্রে যায়। নিঃশ্বাস কেন্দ্র থেকে উদ্দীপনা প্রশ্বাস কেন্দ্রে গমন করে এবং সেখান থেকে ডায়াফ্রামে যায় ৷ ফলে ডায়াফ্রাম কার্যক্রম শুরু করে। অপরদিকে, প্রশ্বাসকেন্দ্র থেকে উদ্দীপনা ইন্টারকোস্টাল পেশিকে উদ্দীপ্ত করে। ফলে, ইন্টাকোস্টাল পেশি কার্যক্রম শুরু করে। অন্যদিকে, ফুসফুস থেকে উদ্দীপনা আ্যাপনিউস্টিক কেন্দ্রে গমন করে। এভাবে মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়াটি মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটায় অবস্থিত পনস ও মেডুলা শ্বসন কেন্দ্রের উপর নির্ভর করে।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উল্লেখিত অংশে কার্যক্রমটি কীভাবে নিয়ন্ত্রিত হয়?বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর