কোষ পর্যায়ের উদ্দীপকের গ্যাসীয় উপাদানের পরিবহন- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের অঙ্গটি হলো মানবদেহের ফুসফুস বা শ্বসনে সাহায্য করে । বায়ু থেকে প্রয়োজনীয় উপাদান গ্রহণ ও দেহ থেকে অপ্রয়োজনীয় উপাদান গ্রহণ ও দেহ থেকে অপ্রয়োজনীয় উপাদান ফুসফুসের সাহায্যে বাহিত হয়। এবং কোষীয় পর্যায়েও গ্যাসীয় উপাদানসমূহ বাহিত হয় । ফুসফুসের গহ্বরের ভেতরে অ্যালভিওলাসের বাতাস এবং এগুলোর প্রাচীরে অবস্থিত কৈশিক নালির রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। রক্তে অক্সিজেন দু'ভাবে পরিবাহিত হয়, যথা— ভৌত দ্রবণরূপে ও রাসায়নিক যৌগরূপে । i. ভৌত দ্রবণরূপে: প্রতি ১০০ মি.লি. রক্তে ০.৩ মি.লি. O2 ভৌত দ্রবণরূপে পরিবাহিত হয়। ii. রাসায়নিক যৌগরূপে: O2 রক্তে প্রবেশের পর লোহিত কণিকায় অবস্থিত হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি-হিমোগ্লোবিন গঠন করে। অক্সি-হিমোগ্লোবিন যৌগ হিসেবে অক্সিজেন দেহকোষে পরিবাহিত হয় । দেহকোষে উৎপন্ন CO2 রক্তে তিনটি ভিন্ন পদ্ধতিতে পরিবাহিত হয়ে ফুসফুসে পৌছায়। i. ভৌত দ্রবণরূপে: কিছু পরিমাণ (৫%) CO2-এর সাথে রক্তের প্লাজমার পানির বিক্রিয়ায় কার্বনিক এসিড উৎপন্ন হয়ে রক্তে পরিবাহিত হয় । H2O + CO2 → H2CO3 ii. কার্বামিনো যৌগরূপে: CO2 লোহিত কণিকার হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের অ্যামিনো গ্রুপের সাথে CO2 যুক্ত করে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে। CO2 এর একাংশ প্লাজমা প্রোটিনের সাথে সরাসরি যুক্ত হয়ে কার্বামিনো প্রোটিন গঠন করে। মোট CO2-এর শতকরা ২৭ ভাগ কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়। iii. বাইকার্বনেট যৌগরূপে: CO2-এর বেশির ভাগই (৬৫%) রক্তে বাইকার্বনেটরূপে পরিবাহিত হয়। এটি NaHCO3 রূপে প্লাজমার মাধ্যমে এবং KHCO3 রূপে লোহিত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়। উপযুক্ত পদ্ধতিতে কোষ পর্যায়ে গ্যাসীয় উপাদান পরিবাহিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
কোষ পর্যায়ের উদ্দীপকের গ্যাসীয় উপাদানের পরিবহন- বিশ্লেষণ কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর