উদ্দীপকের জীবগুলো যে বনাঞ্চলকে নির্দেশ করে তার অভিযোজনিক বৈশিষ্ট্য লেখো।
উত্তর: উদ্দীপকে সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি উদ্ভিদের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো লবণাক্ত পরিবেশের ম্যানগ্রোভ উদ্ভিদ। ম্যানগ্রোভ বনাঞ্চলের অভিযোেজনিক বৈশিষ্ট্য দেয়া হলো- ম্যানগ্রোভ বন তথা লবণাক্ত পরিবেশের মাটির গভীরতার সাথে সাথে লবণাক্ততা বৃদ্ধি পায়। তাই উদ্ভিদের মূলতন্ত্র মাটির খুব গভীরে না গিয়ে উপরের স্তরেই বিস্তৃত থাকে। অধিক লবণাক্ত পানি শোষণ করতে অসুবিধা হয়, তাই বৃষ্টির সময় লবণাক্ততা কিছুটা কমে আসলে উদ্ভিদ দ্রুত পানি শোষণ করে তাদের প্যারেনকাইমা কোষে সঞ্চয় করে রাখে। এ কারণে এদের কাণ্ড, পাতা ও মূলকে কিছুটা রসালো দেখায়। উদ্ভিদের শ্বাসমূলের ভেতরে বায়ুকুঠুরী থাকে এবং সে কুঠুরীতে বায়ু (O 2) ধরে রাখতে পারে। শ্বাসমূলের কারণে মূল ও বাইরের সাথে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় সহজ হয়। জোয়ার ভাটার সময় পানির টানকে সহ্য করে দাঁড়িয়ে থাকার জন্য অনেক উদ্ভিদে ঠেসমূল বা স্তম্ভমূল থাকে। লবণাক্ত মাটিতে এবং জোয়ার-ভাটার স্থানে বীজ এক স্থানে টিকে থাকা কঠিন। তাই বহু উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদগম হয়।
HSC Biology 1st Paper Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকের জীবগুলো যে বনাঞ্চলকে নির্দেশ করে তার অভিযোজনিক বৈশিষ্ট্য …
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর