N বনাঞ্চলের বৈশিষ্ট্য লিখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত N দ্বারা নির্দেশিত বনাঞ্চলটি হলো ম্যানগ্রোভ বা উপকূলীয় বনাঞ্চল। নিচে ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য লিখা হলো- ১. এ বন চিরসবুজ বন। ২. বনের নিম্নাঞ্চল দৈনিক দু'বার জোয়ারের পানিতে সিক্ত হয়। ৩. মাটি ও পানি লবণাক্ত। মাটির pH ৭ এর কাছাকাছি। ৪. মাটিতে অক্সিজেনের অভাব থাকায় অধিকাংশ বৃক্ষের শ্বাসমূল বা নিউমেটোফোর হয়। ৫. লবণাক্ততার পরিমাণ শুষ্ক ওজনের ১০-৫০ ভাগ। ৬. জোয়ার-ভাটা অঞ্চলে প্রতিষ্ঠিত হতে অনেক উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম হয়। ৭. অসংখ্য নদ-উপনদী ও চ্যানেল দ্বারা সুন্দরবন ছোট ছোট অংশে বিভক্ত।
HSC Biology 1st Paper Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ · সৃজনশীল
N বনাঞ্চলের বৈশিষ্ট্য লিখ।
উত্তর
উত্তর
উত্তর
উত্তর