উদ্দীপকে কিভাবে শক্তির প্রবাহ ঘটে থাকে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকটি হলো একটি ম্যানগ্রোভ বনাঞ্চলের খাদ্যশৃঙ্খল। এই খাদ্যশৃঙ্খলের প্রত্যেকেই উৎপাদক অর্থাৎ সুন্দরী, গেওয়া, এবং গোলপাতা উদ্ভিদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। এই খাদ্য শৃঙ্খলে 'শক্তির প্রবাহ উৎপাদক হতে সর্বশেষ স্তরের খাদক বরাবর প্রবাহিত হয় এবং ধীরে ধীরে কমতে থাকে। বিজ্ঞানী লিন্ডেনম্যান প্রদত্ত ১০ শতাংশ নিয়ম অনুযায়ী এই খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহের পরিমাণ খুব সহজেই বিশ্লেষণ করা যায়। ১০ শতাংশ নিয়মে, এক স্তর হতে তার পরবর্তী স্তরে ১০০ ভাগের ১০ ভাগ শক্তি প্রবাহিত হয়ে সঞ্চিত থাকে। উদ্দীপকের খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে সুন্দরী, গেওয়া ও গোলপাতার শক্তির পরিমাণ যদি ১০০ জুল হয় তবে হরিণ ও শূকর -এর দেহে সঞ্চিত শক্তির পরিমাণ হবে ১০ জুল। এভাবে বাঘের দেহে সঞ্চিত শক্তির পরিমাণ হবে ১ জুল।
HSC Biology 1st Paper Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে কিভাবে শক্তির প্রবাহ ঘটে থাকে তা বিশ্লেষণ করো।
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর