শেয়ারFacebookWhatsApp

শক্তির প্রবাহ একমুখী কেন?

উত্তর: ইকোসিস্টেমের একমাত্র শক্তির উৎস হচ্ছে সূর্য। উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে খাদ্যবস্তুতে সঞ্চিত করে। বিভিন্ন স্তরের খাদক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শক্তি গ্রহণ করে। প্রতিটি স্তরে ৯০% শক্তি খরচ হয়। বিভিন্ন স্তরের খাদকের মৃত্যুর ফলে শক্তির সম্পূর্ণ বিনাশ ঘটে। উৎপাদক পুনরায় সূর্য থেকেই শক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করে। তাই ইকোসিস্টেমের শক্তি প্রবাহ একমুখী।

HSC Biology 1st Paper Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ · সৃজনশীল

শক্তির প্রবাহ একমুখী কেন?

উদ্দীপক

রাজশাহী অঞ্চলের একটি কলেজের ছাত্র-ছাত্রীরা শিক্ষাসফরে একটি বনে গিয়ে, তার জীববৈচিত্র্য হ্রাস দেখে হতাশ হল। শিক্ষক বললেন আমাদের এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এই জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।

Sylhet · 2019

উত্তর

বন্য প্রাণীর সংখ্যাবৃদ্ধি সত্ত্বেও প্রাকৃতিকভাবে সংরক্ষিত এলাকাই হলো গেম রিজার্ভ।

উত্তর

ইকোসিস্টেমের একমাত্র শক্তির উৎস হচ্ছে সূর্য। উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে খাদ্যবস্তুতে সঞ্চিত করে। বিভিন্ন স্তরের খাদক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শক্তি গ্রহণ করে। প্রতিটি স্তরে ৯০% শক্তি খরচ হয়। বিভিন্ন স্তরের খাদকের মৃত্যুর ফলে শক্তির সম্পূর্ণ বিনাশ ঘটে। উৎপাদক পুনরায় সূর্য থেকেই শক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করে। তাই ইকোসিস্টেমের শক্তি প্রবাহ একমুখী।

উত্তর

উদ্দীপকে শিক্ষক জীববৈচিত্র্য রক্ষার গুরুত্বকে ইঙ্গিত করেছেন। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরত্ব বা প্রয়োজনীয়তা অনেক। বিভিন্ন কারণে জীববৈচিত্র্য আজ ধ্বংসের সম্মুখীন। মানুষের কর্মকাণ্ডই এর মধ্যে প্রধান। বন ধ্বংস ও জলাশয় ভরাট করে কৃষি জমি সম্প্রসারণ, অধিক ফলনের জন্য রাসায়নিক সার, আগাছানাশক, ছত্রাকনাশক প্রভৃতি রাসায়নিক দ্রব্যের মাত্রাতিরিক্ত ব্যবহার, নগরায়ন, শিল্পায়ন ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অধিক হারে বনাঞ্চল ধ্বংসের কারণে প্রাকৃতিক বনভূমি ও জলাভূমি দ্রুত হ্রাস পাচ্ছে। প্রাণিকুল তার খাদ্য ও আশ্রয়ের জন্য সরাসরি উদ্ভিদকুলের উপর নির্ভরশীল থাকায় বনভূমি ও জলভূমি হ্রাসের সাথে সাথে বহু প্রাণী প্রজাতিও ধ্বংস হয়ে গেছে অথবা বিপন্ন অবস্থায় আছে। জীব প্রজাতি দ্রুত হ্রাসের ফলে বৈশ্বিক উষ্ণতা দেখা দিয়েছে এবং দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু। ঝড়, টর্নেডো, হ্যারিকেন, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এসব প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে। এসব কারণে মানুষের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। প্রকৃতিতে জীববৈচিত্র্য সঠিকভাবে সংরক্ষিত না হলে বাস্তুতন্ত্রের উপর বিরূপ প্রভাব পড়বে। শুধু তাই নয়, পরিবেশ হারাবে তার ভারসাম্যতা। তাই আমাদের ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব টিকিয়ে রাখতে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই জীববৈচিত্র্য সংরক্ষণ করা আবশ্যক।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে ইন-সিট্যু ও এক্স-সিট্যু সংরক্ষণ পদ্ধতি অনুসরণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে আমি বিশেষ ভূমিকা রাখব। মূল বাসস্থানে তথা প্রাকৃতিক পরিবেশের বিবর্তনীয় গতিশীল ইকোসিস্টেমে জীববৈচিত্র্য সংরক্ষণই হলো ইন-সিট্যু সংরক্ষণ। আমি জানি প্রকৃতিতে কোনো জীব প্রজাতিকে সংরক্ষণের উত্তম উপায় হলো যে বাসস্থানে সে জন্মে সেই বাসস্থানে তাকে যথাযথভাবে সংরক্ষণ করা। এক্ষেত্রে জীবের বাসস্থানের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ রাখব। পাশাপাশি জনগণকে সচেতন করে তোলার পদক্ষেপ নিব যেন কেউ ঐ বনের কোনো ক্ষতি বা জীবের বাসস্থানের কোনো ক্ষতি না করে। জাতীয় উদ্যান, ইকোপার্ক, সাফারি পার্ক, গেম রিজার্ভ ইত্যাদি সৃষ্টির মাধ্যমে আমি জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখব। অন্যদিকে জীববৈচিত্র্যের উপাদানসমূহকে তাদের মূল বাসস্থানের বাইরে বাচিয়ে রাখাই হলো এক্স-সিট্যু সংরক্ষণ। ইন-সিট্যু সংরক্ষণের পাশাপাশি কৃত্রিম বাসস্থান তৈরি করে এক্স-সিট্যু পদ্ধতিতে আমি জীববৈচিত্র্য সংরক্ষণের চেষ্টা করব। এক্ষেত্রে উদ্ভিদ উদ্যান, সীড ব্যাংক, ইন-ভিট্রো পদ্ধতি ইত্যাদি পদক্ষেপগুলো অনুসরণের চেষ্টা করব।
HSCBiology 1st PaperChapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণSylhet
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.আরশি গ্রীষ্মের ছুটিতে দাদার বাড়ীতে বেড়াতে গেল। গোসল করার সময় সে দেখল পুকুরের পানি বেশ সবুজ এবং পানিতে জলজ মাকড়সা, মলা, ঢেলা, তেলাপিয়া ও শোল মাছ আছে। পুকুরের পাড়ের গাছে মাছরাঙ্গা ও বক দেখল। উদ্দীপকের বাস্তুসংস্থানটি কোন ধরনের?

Sylhet · 2016

  • মিঠাপানির
  • লবণ পানির
  • বনের
  • চারণ ভূমির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নাহিদা বর্ষাকালে ফরিদপুর থেকে ঢাকা আসার পথে দেখল একটি প্রাণী হঠাৎ করে পানির উপরে উঠে আবার ডুবে গেল। নাহিদার বাবা বললেন এটা শুশুক। উদ্দীপকের প্রাণীটি কোন প্রাণিভৌগোলিক অঞ্চলের-

Sylhet · 2019

  • অস্ট্রেলিয়ান অঞ্চলের
  • নিউট্রফিক অঞ্চলের
  • ইথিওপিয়ান অঞ্চলের
  • ওরিয়েন্টাল অঞ্চলের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মরুজ উদ্ভিদের অভিযোজন— i. আকারে ছোট ii. কাণ্ড ও পাতা রসালো iii. ত্বকে কিউটিকল অ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বায়োমাসের পিরামিডের বৈশিষ্ট্য— i. শুষ্ক ওজনের উপর নির্ভর ii. জীব ভর নিচ থেকে উপরের দিকে কমতে থাকে iii. সর্বোচ্চ খাদক পর্যায়ে ভরের পরিমাণ কম নিচের কোনটি সঠিক?

Barisal · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বীজ শুকিয়ে - 20°C তাপমাত্রায় ফ্রিজিং করলে প্রায় অধিকাংশ বীজই শতাব্দী ধরে সংরক্ষণ করা যায়। উদ্ভিদে এ ধরনের বীজ প্রায় ৭০ ভাগ। বাকি ৩০ ভাগ বীজকে বলে?

Barisal · 2019

  • Diploid
  • Haploid
  • Orthodex
  • Recalcitrant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য নিচের কোনটি?

Jessore · 2019

  • জরায়ুজ অংকুরোদগম
  • পাতা কন্টকে পরিণত হয়
  • ঢুকে কিউটিকল থাকে না
  • বড় বড় বায়ুকুঠুরী থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

বায়োম কী?
অভয়ারণ্য বলতে কী বোঝ?
N বনাঞ্চলের বৈশিষ্ট্য লিখ।
M ও উদ্ভিদের গঠনগত সাদৃশ্য বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

বায়োম কী?
অভয়ারণ্য বলতে কী বোঝ?
N বনাঞ্চলের বৈশিষ্ট্য লিখ।
M ও উদ্ভিদের গঠনগত সাদৃশ্য বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুন্দরী ⭢ হরিণ ⭢ বাঘ
TCA চক্র কাকে বলে?
দ্বি-নিষেক বলতে কী বোঝায়?
উদ্দীপকের উদ্ভিদটির নিজ পরিবেশে টিকে থাকার কৌশল ব্যাখ্যা কর।
উদ্দীপকের শেষ প্রাণীটির সংরক্ষণের উপযুক্ত পদ্ধতির নাম কারণসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুন্দরী ⭢ হরিণ ⭢ বাঘ
TCA চক্র কাকে বলে?
দ্বি-নিষেক বলতে কী বোঝায়?
উদ্দীপকের উদ্ভিদটির নিজ পরিবেশে টিকে থাকার কৌশল ব্যাখ্যা কর।
উদ্দীপকের শেষ প্রাণীটির সংরক্ষণের উপযুক্ত পদ্ধতির নাম কারণসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

C [ঘাস ⭢ ফড়িং ⭢ ব্যাঙ ⭢ বাজপাখি] D [জীব ⭢ জীববৈচিত্র্য।
মাইসেলিয়াম কী?
মসকে উভচর উদ্ভিদ বলা হয় কেন?
'CC^{\prime} উদ্দীপক দিয়ে শক্তি পিরামিডের বর্ণনা দাও।
উদ্দীপকে 'DD^{\prime} কে সংরক্ষণের দায়িত্ব আমাদের - তা তোমার ভাষায় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

C [ঘাস ⭢ ফড়িং ⭢ ব্যাঙ ⭢ বাজপাখি] D [জীব ⭢ জীববৈচিত্র্য।
মাইসেলিয়াম কী?
মসকে উভচর উদ্ভিদ বলা হয় কেন?
'CC^{\prime} উদ্দীপক দিয়ে শক্তি পিরামিডের বর্ণনা দাও।
উদ্দীপকে 'DD^{\prime} কে সংরক্ষণের দায়িত্ব আমাদের - তা তোমার ভাষায় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরশি গ্রীষ্মের ছুটিতে দাদার বাড়ীতে বেড়াতে গেল। গোসল করার সময় সে দেখল পুকুরের নাহিদা বর্ষাকালে ফরিদপুর থেকে ঢাকা আসার পথে দেখল একটি প্রাণী হঠাৎ করে পানির উপরেমরুজ উদ্ভিদের অভিযোজন— i. আকারে ছোট ii. কাণ্ড ও পাতা রসালো iii. ত্বকে কিউটিকল অ বায়োমাসের পিরামিডের বৈশিষ্ট্য— i. শুষ্ক ওজনের উপর নির্ভর ii. জীব ভর নিচ থেকে উপবীজ শুকিয়ে - 20°C তাপমাত্রায় ফ্রিজিং করলে প্রায় অধিকাংশ বীজই শতাব্দী ধরে সংরকমরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য নিচের কোনটি?M ও উদ্ভিদের গঠনগত সাদৃশ্য বর্ণনা কর।N বনাঞ্চলের বৈশিষ্ট্য লিখ।উদ্দীপকের শেষ প্রাণীটির সংরক্ষণের উপযুক্ত পদ্ধতির নাম কারণসহ বিশ্লেষণ কর।উদ্দীপকের উদ্ভিদটির নিজ পরিবেশে টিকে থাকার কৌশল ব্যাখ্যা কর।উদ্দীপকে 'D [গণিত] কে সংরক্ষণের দায়িত্ব আমাদের - তা তোমার ভাষায় ব্যাখ্যা কর।'C [গণিত] উদ্দীপক দিয়ে শক্তি পিরামিডের বর্ণনা দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।