উদ্দীপকে D হলো জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য সংরক্ষণের দায়িত্ব হলো আমাদের। নিচে তা আমার ভাষায় ব্যাখ্যা করা হলো-
জীববৈচিত্র্য পৃথিবীর প্রতিটি দেশেরই এক অমূল্য সম্পদ। এ সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের মাধ্যমে আমাদের বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশেরই এক অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন সাধিত হতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর গ্যাসীয় বিনিময় ঘটে পরিবেশকে দূষণ মুক্ত করে। বনভূমি বিশ্বময় উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করে। মানুষের সুস্বাস্থ্য রক্ষার জন্য জীববৈচিত্র্য অতীব গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের ওষুধ, টিকা, অ্যান্টিবায়োটিক প্রভৃতি তৈরি করা সম্ভব হচ্ছে। প্রকৃতি থেকে জীববৈচিত্র্য বিনষ্ট হলে এ ধরনের ব্যবস্থা সম্পর্কিত সহায়তা বিঘ্নিত হবে। যার ফলে জীববৈচিত্র্য সংরক্ষণকে জাতীয় পর্যায়ে সর্বাধিক গুরুত্ব প্রদানের ব্যবস্থা করা উচিত। জীববৈচিত্র্য বিশ্বের প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। বিশ্বের অর্থনীতি ১১% এর বেশি জীববৈচিত্র্য ও উৎপাদিত সামগ্রী থেকে নিয়ন্ত্রিত হয়। এ কারণে জীববৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন।