উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলো সুন্দরী গাছ। সুন্দরী ম্যানগ্রোভ বনাঞ্চল বা লোনামাটির উদ্ভিদ। নিচে সুন্দরীগাছের নিজ পরিবেশে টিকে থাকার কৌশল ব্যাখ্যা করা হলো-
১. মাটির গভীরতার সাথে সাথে লবণাক্ততা বৃদ্ধি পায়, তাই অধিকাংশ উদ্ভিদের মূলতন্ত্র মাটির খুব গভীরে না গিয়ে মাটির উপরের স্তরেই বিস্তৃত থাকে।
২. অধিক লবণাক্ত পানি শোষণ করতে অসুবিধা হয়, তাই বৃষ্টির সময় লবণাক্ততা কিছুটা কমে আসলে উদ্ভিদ দ্রুত পানি শোষণ করে তাদের প্যারেনকাইমা কোষে সঞ্চয় করে থাকে। এ কারণে এদের কান্ড, পাতা ও মূলকে কিছুটা রসালো দেখায়।
৩. জোয়ার-ভাটার সময় পানির টানকে সহ্য করে দাঁড়িয়ে থাকার জন্য অনেক উদ্ভিদে স্তন্তমূল বা ঠেসমূল থাকে।
৪. শ্বাসমূলের ভেতরে বায়ুকুঠুরী থাকে এবং সে কুঠুরীতে বায়ু (02) ধরে রাখতে পারে। শ্বাসমূলের কারণে মূল ও বাইরের সাথে গ্যাসের বিনিময় সহজ হয়।
৫. লবণাক্ত মাটিতে এবং জোয়ার-ভাটার স্থানে বীজ এক স্থানে টিকে থাকা কঠিন। তাই বহু উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম হয়। অতএব বলা যায়, উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো গ্রহণের মাধ্যমে সুন্দরী উদ্ভিদ লবণাক্ত পরিবেশে অভিযোজিত হয়ে টিকে থাকে।