শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের বিলুপ্তপ্রায় একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখো।

উত্তর: বাংলাদেশের বিলুপ্তপ্রায় একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো- Corypha taliera |

HSC Biology 1st Paper Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ · সৃজনশীল

বাংলাদেশের বিলুপ্তপ্রায় একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখো।

Dinajpur · 2017

উত্তর

বাংলাদেশের বিলুপ্তপ্রায় একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো- Corypha taliera |

উত্তর

উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য লবণাক্ত পানিতে জন্মাতে পারে এমন বৃক্ষ প্রজাতি নির্বাচন করা যায় কেননা উপকূলীয় অঞ্চল জোয়ারের পানিতে নিয়মিত সিক্ত হয় এবং পানি লবণাক্ত থাকে। একটু উচু জায়গায়ও মাঝে মাঝে জোয়ারের পানি ঢুকে যায়। মূলতন্ত্রের মাধ্যমে মাটি ধরে রাখতে পারে এমন বৃক্ষ প্রজাতি নির্বাচন করতে হবে। ঝড়ের ঝাপটায় ভেঙ্গে না যায় বা মূলোৎপাটিত না হয় এমন প্রজাতি নির্বাচন করতে হবে। উদাহরণসরূপ কেওড়া, সুন্দরী, বাইন, রাইজোফোরা, পশুর, নারিকেল, সুপারি, গাব ইত্যাদি বৃক্ষ প্রজাতি নির্বাচন করা যেতে পারে।

উত্তর

উদ্দীপকের Q উদ্ভিদসমূহ হলো লোনামাটির উদ্ভিদ বা হ্যালোফাইট উদ্ভিদ। উদ্ভিদসমূহ সংরক্ষণের ক্ষেত্রে ইন-সিট্যু এবং এক্স-সিট্যু দুটি সংরক্ষণ পদ্ধতি বিদ্যমান। এর মধ্যে লোনামাটির উদ্ভিদ সংরক্ষণে ইন- সিট্যু সংরক্ষণ পদ্ধতি অধিক উপযুক্ত। নিম্নে এর কারণগুলো উল্লেখ করা হলো- কোনো প্রজাতি সংরক্ষণের সবচেয়ে উত্তম উপায় হলো যে বাসস্থানে প্রজাতিটি জন্মে সেই বাসস্থানকে যথাযথভাবে সংরক্ষণ করা। এর ফলে উক্ত প্রজাতির সাথে সম্পর্কযুক্ত প্রাণীকূলও সংরক্ষিত হয়। ইন-সিট্যু সংরক্ষণের মাধ্যমেই লোনামাটির উদ্ভিদকে তার নিজস্ব বাসস্থানে সংরক্ষণ করা যায়। কিন্তু লোনামাটির উদ্ভিদসমূহকে অন্য কোনো বাসস্থানে সংরক্ষণ করা খুবই কঠিন। কারণ সেখানে উদ্ভিদসমূহ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি, তাপমাত্রা, আলো ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে নাও থাকতে পারে। এমনকি মাটির লবনাক্ততার পরিমাণ অধিক মাত্রায় কম থাকলে সেখানে লোনা মাটির উদ্ভিদ সংরক্ষণ করা কঠিন। আবার অনেক উদ্ভিদ তাদের স্বাভাবিক বৃদ্ধি ও অন্যান্য কারণে তাদের মাইকোরাইজাল ছত্রাকের উপর নির্ভরশীল। ইন-সিট্যু সংরক্ষণের ফলে মাইকোরাইজাল ছত্রাক ও সংরক্ষিত হয় এবং ঐ উদ্ভিদের টিকে থাকা নিশ্চত হয় যা এক্স-সিট্যু সংরক্ষণ পদ্ধতিতে সম্ভব হয় না। একটি উদ্ভিদ বা প্রজাতি কেবলমাত্র একটি ইকোসিস্টেমের অংশই নয়, ইহা বিভিন্নভাবে আশেপাশের অন্যান্য প্রজাতির সাথে ক্রিয়া বিক্রিয়া করে এবং অনেক প্রজাতিকে বেঁচে থাকতে সহায়তা করে। ইন-সিট্যু সংরক্ষণে এ সুবিধা থাকে। অপরদিকে এক্স-সিট্যু সংরক্ষণ পদ্ধতিতে এ সুবিধা থাকে না। কোনো প্রজাতিকে তার বাসস্থানে সংরক্ষণের সবচেয়ে উপকারী দিক হলো এতে বিবর্তনীয় প্রক্রিয়াও চালু থাকে। যে অঞ্চলে এখনো অনেক প্রজাতি অনাবিষ্কৃত রয়েছে সে অঞ্চলেও ইন- সিট্যু সংরক্ষণ পদ্ধতি আবশ্যক। তাই একথা দ্ব্যার্থহীনভাবে বলা যায় যে, লোনামাটির উদ্ভিদ সংরক্ষণের ক্ষেত্রে ইন-সিট্যু সংরক্ষণ পদ্ধতিই উপযুক্ত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত P ও Q উদ্ভিদসমূহ হলো যথাক্রমে মরুজ ও লোনামাটির উদ্ভিদ। এরা ভিন্ন পরিবেশে জন্মালেও এদের মধ্যে কিছু অভিযোজনগত সাদৃশ্য লক্ষ করা যায়। নিম্নে এদের অভিযোজনগত সাদৃশ্য ব্যাখ্যা করা হলো- মরুজ উদ্ভিদ যেমন মাটিতে পানির প্রাপ্যতা অপর্যাপ্ত হলেও জন্মাতে পারে এবং বিস্তার লাভ করতে পারে তেমনি লোনামাটির উদ্ভিদও মাটিতে লবনাক্ততা ও পানিবদ্ধতা সহ্য করে টিকে থাকতে পারে এবং লবনাক্ত পরিবেশে জন্মাতে ও বিস্তার লাভ করতে পারে। উভয় উদ্ভিদসমূহ প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সাথে সংগ্রাম করে অভিযোজিত হয়। অনেক মরুজ উদ্ভিদের প্যারেনকাইমা কোষ পানি শোষণ করে ও রসালো হয় তাই পানি ধরে রাখতে পারে। লোনামাটির অনেক উদ্ভিদের অধিক লবণাক্ত পানি শোষণ করতে অসুবিধা হয়, তাই বৃষ্টির সময় লবনাক্ততা কিছুটা কমে আসলে উদ্ভিদ দ্রুত পানি শোষণ করে তাদের প্যারেনকাইমা কোষে সঞ্চয় করে রাখে। এ কারণে তাদের কান্ড, পাতা ও মূলকে কিছুটা রসালো দেখায়। অর্থাৎ, উভয় উদ্ভিদসমূহকেই অভিযোজনের জন্য পানি সঞ্চয় করে রাখতে হয়। আবার লোনা মাটির অনেক উদ্ভিদ মরুজ উদ্ভিদের ন্যায় খর্বাকার হয়। অধিকাংশ লোনামাটির উদ্ভিদের মত মরুজ উদ্ভিদেরও পাতার কিউটিকল পুরু, কান্ড ও পাতায় মোমের আবরণ থাকে, কেবল পাতার নিম্নত্বকে পত্ররন্দ্র থাকে। তাই প্রস্বেদন হ্রাস পায়। লোনামাটির উদ্ভিদ শ্বাসকার্য ঠিকভাবে চালানোর জন্য শ্বাসমূল গঠন করে। মরুজ উদ্ভিদ তার শ্বাসকার্য চালাতে কোনো নতুন অঙ্গ সৃষ্টি না করলেও প্রস্বেদন হার কমানোর জন্য পাতা ঝরিয়ে ফেলে বা কাটায় রূপান্তরিত করে। উপর্যুক্ত আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, মরুজ এবং লোনামাটির উদ্ভিদ ভিন্ন পরিবেশে জন্মালেও তাদের মধ্যে যথেষ্ট অভিযোজনগত সাদৃশ্য বিদ্যমান।
HSCBiology 1st PaperChapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.আরশি গ্রীষ্মের ছুটিতে দাদার বাড়ীতে বেড়াতে গেল। গোসল করার সময় সে দেখল পুকুরের পানি বেশ সবুজ এবং পানিতে জলজ মাকড়সা, মলা, ঢেলা, তেলাপিয়া ও শোল মাছ আছে। পুকুরের পাড়ের গাছে মাছরাঙ্গা ও বক দেখল। উদ্দীপকের বাস্তুসংস্থানটি কোন ধরনের?

Sylhet · 2016

  • মিঠাপানির
  • লবণ পানির
  • বনের
  • চারণ ভূমির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নাহিদা বর্ষাকালে ফরিদপুর থেকে ঢাকা আসার পথে দেখল একটি প্রাণী হঠাৎ করে পানির উপরে উঠে আবার ডুবে গেল। নাহিদার বাবা বললেন এটা শুশুক। উদ্দীপকের প্রাণীটি কোন প্রাণিভৌগোলিক অঞ্চলের-

Sylhet · 2019

  • অস্ট্রেলিয়ান অঞ্চলের
  • নিউট্রফিক অঞ্চলের
  • ইথিওপিয়ান অঞ্চলের
  • ওরিয়েন্টাল অঞ্চলের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মরুজ উদ্ভিদের অভিযোজন— i. আকারে ছোট ii. কাণ্ড ও পাতা রসালো iii. ত্বকে কিউটিকল অ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বায়োমাসের পিরামিডের বৈশিষ্ট্য— i. শুষ্ক ওজনের উপর নির্ভর ii. জীব ভর নিচ থেকে উপরের দিকে কমতে থাকে iii. সর্বোচ্চ খাদক পর্যায়ে ভরের পরিমাণ কম নিচের কোনটি সঠিক?

Barisal · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বীজ শুকিয়ে - 20°C তাপমাত্রায় ফ্রিজিং করলে প্রায় অধিকাংশ বীজই শতাব্দী ধরে সংরক্ষণ করা যায়। উদ্ভিদে এ ধরনের বীজ প্রায় ৭০ ভাগ। বাকি ৩০ ভাগ বীজকে বলে?

Barisal · 2019

  • Diploid
  • Haploid
  • Orthodex
  • Recalcitrant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য নিচের কোনটি?

Jessore · 2019

  • জরায়ুজ অংকুরোদগম
  • পাতা কন্টকে পরিণত হয়
  • ঢুকে কিউটিকল থাকে না
  • বড় বড় বায়ুকুঠুরী থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

বায়োম কী?
অভয়ারণ্য বলতে কী বোঝ?
N বনাঞ্চলের বৈশিষ্ট্য লিখ।
M ও উদ্ভিদের গঠনগত সাদৃশ্য বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

বায়োম কী?
অভয়ারণ্য বলতে কী বোঝ?
N বনাঞ্চলের বৈশিষ্ট্য লিখ।
M ও উদ্ভিদের গঠনগত সাদৃশ্য বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুন্দরী ⭢ হরিণ ⭢ বাঘ
TCA চক্র কাকে বলে?
দ্বি-নিষেক বলতে কী বোঝায়?
উদ্দীপকের উদ্ভিদটির নিজ পরিবেশে টিকে থাকার কৌশল ব্যাখ্যা কর।
উদ্দীপকের শেষ প্রাণীটির সংরক্ষণের উপযুক্ত পদ্ধতির নাম কারণসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুন্দরী ⭢ হরিণ ⭢ বাঘ
TCA চক্র কাকে বলে?
দ্বি-নিষেক বলতে কী বোঝায়?
উদ্দীপকের উদ্ভিদটির নিজ পরিবেশে টিকে থাকার কৌশল ব্যাখ্যা কর।
উদ্দীপকের শেষ প্রাণীটির সংরক্ষণের উপযুক্ত পদ্ধতির নাম কারণসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

C [ঘাস ⭢ ফড়িং ⭢ ব্যাঙ ⭢ বাজপাখি] D [জীব ⭢ জীববৈচিত্র্য।
মাইসেলিয়াম কী?
মসকে উভচর উদ্ভিদ বলা হয় কেন?
'CC^{\prime} উদ্দীপক দিয়ে শক্তি পিরামিডের বর্ণনা দাও।
উদ্দীপকে 'DD^{\prime} কে সংরক্ষণের দায়িত্ব আমাদের - তা তোমার ভাষায় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

C [ঘাস ⭢ ফড়িং ⭢ ব্যাঙ ⭢ বাজপাখি] D [জীব ⭢ জীববৈচিত্র্য।
মাইসেলিয়াম কী?
মসকে উভচর উদ্ভিদ বলা হয় কেন?
'CC^{\prime} উদ্দীপক দিয়ে শক্তি পিরামিডের বর্ণনা দাও।
উদ্দীপকে 'DD^{\prime} কে সংরক্ষণের দায়িত্ব আমাদের - তা তোমার ভাষায় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরশি গ্রীষ্মের ছুটিতে দাদার বাড়ীতে বেড়াতে গেল। গোসল করার সময় সে দেখল পুকুরের নাহিদা বর্ষাকালে ফরিদপুর থেকে ঢাকা আসার পথে দেখল একটি প্রাণী হঠাৎ করে পানির উপরেমরুজ উদ্ভিদের অভিযোজন— i. আকারে ছোট ii. কাণ্ড ও পাতা রসালো iii. ত্বকে কিউটিকল অ বায়োমাসের পিরামিডের বৈশিষ্ট্য— i. শুষ্ক ওজনের উপর নির্ভর ii. জীব ভর নিচ থেকে উপবীজ শুকিয়ে - 20°C তাপমাত্রায় ফ্রিজিং করলে প্রায় অধিকাংশ বীজই শতাব্দী ধরে সংরকমরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য নিচের কোনটি?M ও উদ্ভিদের গঠনগত সাদৃশ্য বর্ণনা কর।N বনাঞ্চলের বৈশিষ্ট্য লিখ।উদ্দীপকের শেষ প্রাণীটির সংরক্ষণের উপযুক্ত পদ্ধতির নাম কারণসহ বিশ্লেষণ কর।উদ্দীপকের উদ্ভিদটির নিজ পরিবেশে টিকে থাকার কৌশল ব্যাখ্যা কর।উদ্দীপকে 'D [গণিত] কে সংরক্ষণের দায়িত্ব আমাদের - তা তোমার ভাষায় ব্যাখ্যা কর।'C [গণিত] উদ্দীপক দিয়ে শক্তি পিরামিডের বর্ণনা দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।