উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বনাঞ্চল এর বৈশিষ্ট্যসমূহ লেখো
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বনাঞ্চলটি মূলত পর্ণমোচী বনভূমি। যে বনের সকল বৃক্ষের পাতা একসাথে ঝরে যায় তাদের দ্বারা গঠিত বনকে পর্ণমোচী বন বলে। নিচে এই বণাঞ্চল এর বৈশিষ্ট্যসমূহ লেখা হলো- বেশির ভাগ পর্ণমোচী বনভূমি মধুপুর, রাজেন্দ্রপুর অঞ্চলে বিস্তৃত। পর্ণমোচী বনের প্রধান বৃক্ষ শাল, তাই এটি শালবন নামেও পরিচিত। পর্ণমোচী বনাঞ্চলে অনধিক ৬০ ফুট-উঁচু ছোট ছোট টিলা আছে। টিলাগুলোকে চালা বলে, আর এদের মধ্যবর্তী সমতল ভূমিকে বাইদ বলে। চালায় বন এবং বাইদে ধান চাষ হয়। এখানকার মাটিতে লৌহ জাতীয় পদার্থ থাকায় বর্ণ হলুদাভ বা লালচে। শুকনো অবস্থায় মাটি শক্ত থাকে এবং বৃষ্টিপাতের পর কাদায় পরিণত হয়। এখানকার মাটি পুরাতন পলি দ্বারা গঠিত। বৃষ্টিপাতের গড় পরিমাণ ১৭৫ সে.মি., গড় তাপমাত্রা ১৭.৮° সে. ও গ্রীষ্মে ২৬.৭০ সে.। বসন্তে গাছে নতুন পাতা আসে আর শীতে পাতা ঝরে যায়।
HSC Biology 1st Paper Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বনাঞ্চল এর বৈশিষ্ট্যসমূহ লেখো
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর