উদ্দীপকে বর্ণিত বনের উদ্ভিদসমূহের অভিযোজনীয় বৈশিষ্ট্য লেখো।
উত্তর: উদ্দীপকে জলাবন 'রাতারগুল' এর উল্লেখ রয়েছে। এটি জলাবন হওয়ায় এর উদ্ভিদগুলো প্রকৃতপক্ষে জলজ উদ্ভিদ। নিচে জলজ উদ্ভিদের অভিযোজনীয় বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো- i. এসকল উদ্ভিদে কিউটিকল থাকে না। ফলে সমস্ত দেহ দিয়ে এরা পানি শোষণ করতে পারে। কাজেই মূলের স্বল্পতায় এদের কোনো অসুবিধা হয় না। ii. মেকানিক্যাল টিস্যু থাকে না। এ কারণে প্রবাহমান পানির টানে বা জলজ প্রাণীর চলাচলে এরা ভেঙ্গে যায় না। iii. জলজ উদ্ভিদের কান্ড ও পাতার বহিঃত্বকে ক্লোরোপ্লাস্ট থাকে। ফলে পানির নিচে কম আলোতে ও কম CO₂ যুক্ত পরিবেশে প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারে। iv. জলজ উদ্ভিদের কাণ্ডে বড় বড় বায়ুকুঠরী থাকে, ফলে সহজেই এরা পানিতে ভাসতে পারে।
HSC Biology 1st Paper Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বনের উদ্ভিদসমূহের অভিযোজনীয় বৈশিষ্ট্য লেখো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর