উদ্দীপকে উল্লিখিত 'ক' চিত্রটির প্রজনন শৈলীর বৈচিত্র্যতা বন সৃজনে কি ভূমিকা পালন করে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' চিত্রটি হলো লবণাক্ত উদ্ভিদ। লবণাক্ত উদ্ভিদের প্রজনন শৈলীর বৈচিত্র্যতা তথা জরায়ুজ অঙ্কুরোদগম ম্যানগ্রোভ বন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জরায়ুজ অঙ্কুরোদগমে ফল গাছে ঝুলে থাকা অবস্থায়ই বীজ অঙ্কুরিত হতে শুরু করে। গাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার আগেই বীজের ভেতরের ভূণমূল ফলের প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং বর্ধিত হয়। ভ্রূণমূল ক্রমান্বয়ে স্ফীত হয়ে গদাকার হয় এবং ওজনেও বাড়ে। ফলে ভ্রূণমূলের ভারে অংকুরিত বীজ ফল থেকে খসে খাড়াভাবে নিচে পড়ে যায় এবং নরম মাটিতে প্রোথিত হয়। এরপর মূল নির্গত হয় এবং চারা মাটির সঙ্গে আটকে যায়। এভাবে প্রাকৃতিক উপায়ে ম্যানগ্রোভ উদ্ভিদের বনাঞ্চল সৃষ্টি হয়। তাই বলা যায়, লবনাক্ত উদ্ভিদের প্রজনন শৈলীর বৈচিত্রতা বন সৃজনে বিশেষ ভূমিকা পালন করে।
HSC Biology 1st Paper Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' চিত্রটির প্রজনন শৈলীর বৈচিত্র্যতা বন সৃজনে কি…
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর