উল্লিখিত পরিস্থিতিতে জীববৈচিত্র্য সংরক্ষণে তোমার ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে ইন-সিট্যু ও এক্স-সিট্যু সংরক্ষণ পদ্ধতি অনুসরণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে আমি বিশেষ ভূমিকা রাখব। মূল বাসস্থানে তথা প্রাকৃতিক পরিবেশের বিবর্তনীয় গতিশীল ইকোসিস্টেমে জীববৈচিত্র্য সংরক্ষণই হলো ইন-সিট্যু সংরক্ষণ। আমি জানি প্রকৃতিতে কোনো জীব প্রজাতিকে সংরক্ষণের উত্তম উপায় হলো যে বাসস্থানে সে জন্মে সেই বাসস্থানে তাকে যথাযথভাবে সংরক্ষণ করা। এক্ষেত্রে জীবের বাসস্থানের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ রাখব। পাশাপাশি জনগণকে সচেতন করে তোলার পদক্ষেপ নিব যেন কেউ ঐ বনের কোনো ক্ষতি বা জীবের বাসস্থানের কোনো ক্ষতি না করে। জাতীয় উদ্যান, ইকোপার্ক, সাফারি পার্ক, গেম রিজার্ভ ইত্যাদি সৃষ্টির মাধ্যমে আমি জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখব। অন্যদিকে জীববৈচিত্র্যের উপাদানসমূহকে তাদের মূল বাসস্থানের বাইরে বাচিয়ে রাখাই হলো এক্স-সিট্যু সংরক্ষণ। ইন-সিট্যু সংরক্ষণের পাশাপাশি কৃত্রিম বাসস্থান তৈরি করে এক্স-সিট্যু পদ্ধতিতে আমি জীববৈচিত্র্য সংরক্ষণের চেষ্টা করব। এক্ষেত্রে উদ্ভিদ উদ্যান, সীড ব্যাংক, ইন-ভিট্রো পদ্ধতি ইত্যাদি পদক্ষেপগুলো অনুসরণের চেষ্টা করব।
HSC Biology 1st Paper Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ · সৃজনশীল
উল্লিখিত পরিস্থিতিতে জীববৈচিত্র্য সংরক্ষণে তোমার ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর