উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি হলো এক্স-সিট্যু সংরক্ষণ পদ্ধতি। প্রাকৃতিক পরিবেশ তথা জীবের মূল বাসস্থান থেকে অপসারিত করে মানুষের নিয়ন্ত্রিত কোনো পরিবেশে জীবন্ত সংরক্ষণ করাকে এক্স-সিট্যু সংরক্ষণ বলে। এক্স-সিট্যু সংরক্ষণ বিভিন্নভাবে করা যায়। i. উদ্ভিদ উদ্যান: উদ্ভিদ উদ্যান এমন একটি এলাকা যেখানে সীমিত পরিসরে পরিকল্পনা মোতাবেক দেশি-বিদেশি বিভিন্ন ধরনের উদ্ভিদ। সংরক্ষণ করা হয়, পাশাপাশি বিনোদন, শিক্ষা ও গবেষণা হয়ে থাকে। যেমন- বলধা গার্ডেন। ii. বীজব্যাংক বা জিন ব্যাংক: আবৃতবীজী উদ্ভিদের অধিকাংশ (৭০%) প্রজাতির বীজ শুকিয়ে-২০° সে. তাপমাত্রায় শত শত বছর সংরক্ষণ করা যায়। iii. মাঠের জিন ব্যাংক: যেসব বীজে (৩০% সপুষ্পক) অধিক আর্দ্রতা বজায় না থাকলে বীজ নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে মাঠে উদ্ভিদ জীবন্ত অবস্থায় সংক্ষণ করা হয়। iv. চিড়িয়াখানা: চিড়িয়াখানা এমন একটি স্থাপনা যেখানে জীবন্ত বন্য প্রাণী খাচায় বন্দী করে রেখে সেখানে বিনোদন, গবেষণা, প্রজনেনের ব্যবস্থা করা হয়। এটা জাতীয় পর্যায়ে বৃহৎ পরিসরে আবার ব্যক্তিগত পর্যায়ে ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠে। যেমন-মিরপুর জাতীয় চিড়িয়াখানা। v. নিম্নতাপমাত্রায় সংরক্ষণ: অঙ্গজ বংশবিস্তারি সক্ষম অনেক ফসলের অঙ্গজ অংশ যেমন- বাল্ব, রাইজোম, টিউবার, করম, কাটিং সাধারণত স্বল্প জীবনকাল সম্পন্ন এবং দ্রুত বিনষ্ট হয়ে যায়, যদি না এদের উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করা যায়। ৯০% আপেক্ষিক আর্দ্রতা এবং ৪-৫° সে. তাপমাত্রায় আলুকে (৫-৭ মাস (হিমাগারে) সংরক্ষণ করা যায়।
HSC Biology 1st Paper Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর