উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি প্রয়োজনীয় জৈববস্তু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশ্লেষণ কর।
উত্তর: উল্লেখিত পদ্ধতিটি দ্বারা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিকে বোঝানো হয়েছে।এটি প্রয়োজনীয় জৈববস্তু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিকম্বিনেন্ট DNA বর্তমান বিশ্বের একটি সম্ভাবনাময় প্রযুক্তি।এটি কৃষিক্ষেত্রে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদনে,গুণগত মান উন্নয়নে,সুপার রাইস, রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে, নাইট্রোজেন সংবন্ধনে,দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে,বীজহীন ফল সৃষ্টিতে বিশেষভাবে ভূমিকা রাখে।এছাড়াও এটি বিভিন্ন জৈব বস্তু তৈরি করে।নিচে তা দেয়া হলো- ১.ইন্টারফেরনস তৈরিতে এটি বিশেষ ভূমিকা রাখে। ইন্টারফেরন হলো প্রতিরক্ষামূলক প্রোটিন। কোন দেহকোষ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এটি নিঃসৃত হয়। ২. এটি ক্যান্সারের চিকিৎসায় বানিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে।৩.এটির মাধ্যমে ইনসুলিন তৈরি করে। ইনসুলিন এর মাধ্যমে ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক রাখা হয়। ৪.এর মাধ্যমে টিস্যু প্লাসমিনোজেন অ্যাকটিভেটর তৈরি করা হচ্ছে যেটি হার্ট অ্যাটাক প্রতিরোধে ব্যবহৃত হয়। ৫.ইরিথ্রোপোইটিন তৈরি করা হয় এর মাধ্যমে। এমন নানা ধরনের উপকারী জৈববস্তু উৎপাদনে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি সফলতার পরিচয় দিয়েছে। সুতরাং বলা যায়, প্রয়োজনীয় জৈববস্তু উৎপাদনে উদ্দীপকে উল্লিখিত রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিটির ভূমিকা সত্যিই খুব গুরুত্বপূর্ণ।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি প্রয়োজনীয় জৈববস্তু উৎপাদনে গুরুত্বপূর্…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর