উদ্দীপকের প্রযুক্তিটির বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি তথা জীবপ্রযুক্তি। কৃষি, স্বাস্থ্য, জ্বালানী, পরিবেশ ইত্যাদির ক্ষেত্রে জীবপ্রযুক্তির অর্থনৈতিক সম্ভাবনা সর্বজন স্বীকৃত।কিন্তু সাথে সাথে GMOs নিয়ে শঙ্কা রয়েছে যে মানবস্বাস্থ্য বা পরিবেশের উপর এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে।জীবপ্রযুক্তির বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তা ঝুকিগুলো হলো- ১. এ প্রযুক্তিতে প্রায়ই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন ব্যবহার করা হয় যা খাদ্য হিসেবে গ্রহণ করলে মানুষ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠতে পারে। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হতে পারে। ২. ট্রান্সজেনিক জীবে অপ্রত্যাশিত প্রোটিন সৃষ্টি হয়ে তা অ্যালার্জেন হিসেবে কাজ করতে পারে। ৩. কিছু GM Food মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী, বিশেষ করে শিশুদের ইস্ট্রোজেন লেভেল বৃদ্ধি করে স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করে। ৪. GM Food এর ব্যবহারে জীবদেহে বিষক্রিয়া,খাদ্য বৈচিত্র্য হ্রাস ও পুষ্টির ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। সুতরাং বলা যায়, জীবপ্রযুক্তির অপরিসীম কল্যাণ সাধনের পেছনেও স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের প্রযুক্তিটির বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি সম্পর…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর