উদ্দীপকে উল্লিখিত B চিত্রের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত B চিত্র হলো প্লাসমিড। ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাকে প্লাসমিড বলে। মূল ক্রোমোসোমের বাইরে একটি অতিরিক্ত ও ক্ষুদ্রাকার DNA (ক্রোমোসোম) হিসেবে অধিকাংশ ব্যাকটেরিয়াতে প্লাসমিড অবস্থিত। এদের সংখ্যা কোষ প্রতি ১-১০০০ পর্যন্ত হতে পারে। প্লাসমিডের সাধারণ বৈশিষ্ট্য- ১। প্লাসমিড বৃত্তাকার (চক্রাকার) দ্বি-সূত্রক DNA অণু। ২। এর আণবিক ভর প্রায় 10 – 200 × 10% dalton. ৩। প্লাসমিড অল্পসংখ্যক জিন ধারণ করে থাকে। ৪। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাসমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা যায়। ৫। এরা কনজুগেশনের মাধ্যমে সহজেই অন্য ব্যাকটেরিয়ায় সঞ্চালিত হতে পারে। ৬। কোনো কোনো প্লাসমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, যেমন- colicin, vibriocin ইত্যাদি। ৭। প্লাসমিডের DNA অণু স্বাধীনভাব অনুলিপন (replicate) করতে পারে।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত B চিত্রের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো ।
উদ্দীপক

Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর