বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উদ্দীপকের 'P [গণিত] প্রক্রিয়ার প্রয়োগ বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'P [গণিত] প্রক্রিয়াটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জীবপ্রযুক্তি। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে জীবপ্রযুক্তির প্রয়োগ নিচে বর্ণনা করা হলো— কলকারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য পরিবেশ দূষণ ঘটায়। কলকারখানা থেকে নির্গত বর্জ্যে বিভিন্ন অণুজীব জন্মায় এবং বর্জ্য পদার্থকে ভেঙে সরল উপাদানে পরিণত করে। ফ্রান্স, জাপান, তাইওয়ান এবং ভারতে পেট্রোলিয়াম কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায় যা Single cell protein হিসেবে পশু ও মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পাট, বস্ত্র ও চিনি শিল্পের সেলুলোজ জাতীয় বর্জ্যকে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাকের ব মাধ্যমে উপকারী সরল দ্রব্যে রূপান্তর করা যায়, ফলে একদিকে যেমন পরিবেশ দূষণমুক্ত হয় অপরদিকে প্রয়োজনীয় লাভজনক দ্রব্য যেমন— বিভিন্ন জৈব এসিড, ইথানল, গ্লিসারিন, অ্যাসিটোন পাওয়া যায়। এছাড়াও দুর্ঘটনাক্রমে বা ইচ্ছাকৃতভাবে নানা উপায়ে সমুদ্রে তেল-এর মাধ্যমে দূষণ ঘটতে পারে এবং তার পরিণতি ভয়াবহ হতে পারে। Pseudomonas, Nocardia, Mycobacteria, বিশেষ ধরনের ঈষ্ট ও মোণ্ডজাতীয় ছত্রাক হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব হিসেবে কাজ করে। জিন প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রকরনের Pseudomonas ব্যকটেরিয়া উদ্ভাবন করা হয়েছে যা তেল ও হাইড্রোকার্বনকে অতি দ্রুত নষ্ট করে দিয়ে পরিবেশকে দূষণমুক্ত করতে পারে। বর্তমানে সারা বিশ্বে একটিভেটেড স্ল্যাজ পদ্ধতিতে সিউয়েজ পরিশোধন করে পরিশোধিত পানি নদী বা হ্রদে ছাড়া হয়। এর ফলে পরিবেশ দূষণমুক্ত থাকে। পরিশেষে বলা যায় যে, জীবপ্রযুক্তি বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত রাখছে।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উদ্দীপকের 'P প্রক্রিয়ার প্রয়োগ বর্ণ…
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর