শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের Q এর কারণে মৃত ও বিকৃত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব—বিশ্লেষণ কর ।

উত্তর: উদ্দীপকে Q দ্বারা জীবের জিনোম সিকুয়েন্সিংকে বোঝানো হয়েছে। জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগের মাধ্যমে মৃত ও বিকৃত ব্যক্তিদের সঠিক ও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব । জিনোম সিকোয়েন্সিং হলো আধুনিক জীবপ্রযুক্তির একটি উল্লেখযোগ্য ব্যবহার। কোনো DNA অণু বা DNA খণ্ডের মধ্যে বিদ্যমান বেস অণুক্রম নির্ণয় করার পদ্ধতিই হলো জিনোম সিকোয়েন্সিং। এ প্রক্রিয়ায় যেকোনো জীবের নমুনা যেমন- লালা, আবরণী কোষ, অস্থিমজ্জা, সিমেন, চুলের ফলিকল, উদ্ভিদের বীজ, পাতা অথবা DNA বিশিষ্ট যেকোনো কোষ ব্যবহৃত হতে পারে। মৃত ও বিকৃত ব্যক্তিদের শনাক্ত করতে তাদের শরীর থেকে কোনো নমুনা নিয়ে তা তাদের মা-বাবার নিকট আত্মীয়দের কাছ থেকে সংগৃহীত নমুনার সাথে মিলানো হয়। অর্থাৎ, মৃত ও বিকৃত ব্যক্তির DNA এর সাথে তাদের খুব কাছের লোকদের DNA এর বেস সিকোয়েন্সিং করা হয়। এক্ষেত্রে প্রথমে নির্দিষ্ট DNA অণুকে রিএজেন্ট চারটি টেস্টটিউবে ভাগ করে দেওয়া হয়, যেখানে বিক্রিয়ার মাধ্যমে প্রতিটি DNA খণ্ডের বেস (A, G, C, T) রেসিডিউ শনাক্ত করবে। তারপর জেল ইলেক্ট্রোফোরেসিস পদ্ধতিতে পাশাপাশি চারটি বিক্রিয়ার প্রতিটিকে পৃথক করা হয় এবং রেডিওঅ্যাক্টিভ ব্যান্ড-এর অবস্থান ও পরিমাণ থেকে সিকোয়েন্স নির্ণয় করা হয়। এরপর কম্পিউটার নিয়ন্ত্রিত X-ray স্ক্যানার ব্যবহার করে ইলেক্ট্রোফোরেসিসের রেজাল্ট বিশ্লেষণ করে মৃত ও বিকৃত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয় । সুতরাং বলা যায়, জিনোম সিকুয়েন্স এর মাধ্যমে মৃত ও বিকৃত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব.

HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল

উদ্দীপকের Q এর কারণে মৃত ও বিকৃত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব—বিশ্লে…

উদ্দীপক

question image

Dinajpur · 2019

উত্তর

অধঃত্বকের নিচ হতে আরম্ভ করে পেরিসাইকলের উপর পর্যন্ত অংশকে কর্টেক্স বলে ।

উত্তর

ইন্টারফেরনস হল প্রোটিন জাতীয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র যা দেহের প্রতিরক্ষা তন্ত্রের অন্তর্গত। ইন্টারফেরন এর গুরুত্ব হলো— ১) B ও T লিম্ফোসাইটের সংখ্যা বৃদ্ধিকে দমন করে। ২)অ্যান্টিবডি উৎপাদনে বাধা দেয়। ৩) পোষকের অনাক্রম্যতা বাড়িয়ে ক্যান্সার কোষকে ধ্বংস করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত 'PP^{\prime} প্রক্রিয়াটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জীবপ্রযুক্তি। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে জীবপ্রযুক্তির প্রয়োগ নিচে বর্ণনা করা হলো— কলকারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য পরিবেশ দূষণ ঘটায়। কলকারখানা থেকে নির্গত বর্জ্যে বিভিন্ন অণুজীব জন্মায় এবং বর্জ্য পদার্থকে ভেঙে সরল উপাদানে পরিণত করে। ফ্রান্স, জাপান, তাইওয়ান এবং ভারতে পেট্রোলিয়াম কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায় যা Single cell protein হিসেবে পশু ও মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পাট, বস্ত্র ও চিনি শিল্পের সেলুলোজ জাতীয় বর্জ্যকে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাকের ব মাধ্যমে উপকারী সরল দ্রব্যে রূপান্তর করা যায়, ফলে একদিকে যেমন পরিবেশ দূষণমুক্ত হয় অপরদিকে প্রয়োজনীয় লাভজনক দ্রব্য যেমন— বিভিন্ন জৈব এসিড, ইথানল, গ্লিসারিন, অ্যাসিটোন পাওয়া যায়। এছাড়াও দুর্ঘটনাক্রমে বা ইচ্ছাকৃতভাবে নানা উপায়ে সমুদ্রে তেল-এর মাধ্যমে দূষণ ঘটতে পারে এবং তার পরিণতি ভয়াবহ হতে পারে। Pseudomonas, Nocardia, Mycobacteria, বিশেষ ধরনের ঈষ্ট ও মোণ্ডজাতীয় ছত্রাক হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব হিসেবে কাজ করে। জিন প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রকরনের Pseudomonas ব্যকটেরিয়া উদ্ভাবন করা হয়েছে যা তেল ও হাইড্রোকার্বনকে অতি দ্রুত নষ্ট করে দিয়ে পরিবেশকে দূষণমুক্ত করতে পারে। বর্তমানে সারা বিশ্বে একটিভেটেড স্ল্যাজ পদ্ধতিতে সিউয়েজ পরিশোধন করে পরিশোধিত পানি নদী বা হ্রদে ছাড়া হয়। এর ফলে পরিবেশ দূষণমুক্ত থাকে। পরিশেষে বলা যায় যে, জীবপ্রযুক্তি বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত রাখছে।

উত্তর

উদ্দীপকে Q দ্বারা জীবের জিনোম সিকুয়েন্সিংকে বোঝানো হয়েছে। জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগের মাধ্যমে মৃত ও বিকৃত ব্যক্তিদের সঠিক ও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব । জিনোম সিকোয়েন্সিং হলো আধুনিক জীবপ্রযুক্তির একটি উল্লেখযোগ্য ব্যবহার। কোনো DNA অণু বা DNA খণ্ডের মধ্যে বিদ্যমান বেস অণুক্রম নির্ণয় করার পদ্ধতিই হলো জিনোম সিকোয়েন্সিং। এ প্রক্রিয়ায় যেকোনো জীবের নমুনা যেমন- লালা, আবরণী কোষ, অস্থিমজ্জা, সিমেন, চুলের ফলিকল, উদ্ভিদের বীজ, পাতা অথবা DNA বিশিষ্ট যেকোনো কোষ ব্যবহৃত হতে পারে। মৃত ও বিকৃত ব্যক্তিদের শনাক্ত করতে তাদের শরীর থেকে কোনো নমুনা নিয়ে তা তাদের মা-বাবার নিকট আত্মীয়দের কাছ থেকে সংগৃহীত নমুনার সাথে মিলানো হয়। অর্থাৎ, মৃত ও বিকৃত ব্যক্তির DNA এর সাথে তাদের খুব কাছের লোকদের DNA এর বেস সিকোয়েন্সিং করা হয়। এক্ষেত্রে প্রথমে নির্দিষ্ট DNA অণুকে রিএজেন্ট চারটি টেস্টটিউবে ভাগ করে দেওয়া হয়, যেখানে বিক্রিয়ার মাধ্যমে প্রতিটি DNA খণ্ডের বেস (A, G, C, T) রেসিডিউ শনাক্ত করবে। তারপর জেল ইলেক্ট্রোফোরেসিস পদ্ধতিতে পাশাপাশি চারটি বিক্রিয়ার প্রতিটিকে পৃথক করা হয় এবং রেডিওঅ্যাক্টিভ ব্যান্ড-এর অবস্থান ও পরিমাণ থেকে সিকোয়েন্স নির্ণয় করা হয়। এরপর কম্পিউটার নিয়ন্ত্রিত X-ray স্ক্যানার ব্যবহার করে ইলেক্ট্রোফোরেসিসের রেজাল্ট বিশ্লেষণ করে মৃত ও বিকৃত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয় । সুতরাং বলা যায়, জিনোম সিকুয়েন্স এর মাধ্যমে মৃত ও বিকৃত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব.
HSCBiology 1st PaperChapter 11: জীবপ্রযুক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়। উদ্দীপকে উল্লিখিত DNA-র ক্ষেত্রে প্রযোজ্য— i. স্বপ্রজননক্ষম ii. দ্বি-বিভাজনে সাহায্য করে iii. অ্যান্টিবায়োটিক প্রতিরোধী নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির প্রয়োজনীয় উপাদান- i. লাইগেজ এনজাইম ii. রেস্ট্রিকশন এনজাইম iii. সিজিয়াম ক্লোরাইড নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্র 'BB^{\prime} এর প্রয়োগ- i. মানব ইনসুলিন উৎপাদন ii. টিকা উৎপাদন iii. ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের 'AA^{\prime} অংশের নাম কী?

Chittagong · 2016

  • রিকম্বিনেন্ট DNA
  • ভেক্টর DNA
  • রেপ্লিকেটেড DNA
  • কাঙ্ক্ষিত DNA

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও: এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি। উদ্দীপকের প্রবাহ চিত্রটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?

Jessore · 2016

  • রিকম্বিনেন্ট DNA
  • টিস্যু কালচার
  • হাইব্রিডাইজেশন
  • জিন ক্লোনিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি। নিচের কোনটি A চিহ্নিত ধাপ?

Jessore · 2016

  • মূল সৃষ্টি
  • জীবাণু মুক্তকরণ
  • ক্যালাস সৃষ্টি
  • টবে চারা লাগানো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.Recombinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার— i. বাহক হিসেবে ii. পোষক হিসেবে iii. রেস্ট্রিকশন এনজাইমের উৎস হিসেবে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সুপার রাইসে নিচের কোন আকাঙ্ক্ষিত উপাদান দু'টি সংযুক্ত করা হয়েছে? i. ক্যারোটিন ii. আয়রন iii. ভিটামিন বি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য- i. ক্রোমোসোম বহির্ভূত DNA ii. স্বপ্রজননক্ষম iii. বৃত্তাকার নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোনটি জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগক্ষেত্র? i. কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি ii. ইন্টারফেরন উৎপাদন iii. ইনসুলিন উৎপাদন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বায়োলজিক্যাল নাইফ কোনটি?

Sylhet · 2016

  • পলিমারেজ
  • লাইগেজ
  • রেস্ট্রিকশন এনজাইম
  • অ্যামাইলেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়— i. দেহজ ভ্ৰূণ ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ iii. নতুন প্রকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এরউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এরনিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্র 'B [গণিত] এর প্রয়োগ- i. মানব ইনসুনিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের 'A [গণিত] অংশের নাম কী?নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও: এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিসRecombinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার— i. বাহক হিসেবে ii. পোষক হিসেবে iiiসুপার রাইসে নিচের কোন আকাঙ্ক্ষিত উপাদান দু'টি সংযুক্ত করা হয়েছে? i. ক্যারোটিন iপ্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য- i. ক্রোমোসোম বহির্ভূত DNA ii. স্বপ্রজননক্ষম iii. বকোনটি জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগক্ষেত্র? i. কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি ii. ইনবায়োলজিক্যাল নাইফ কোনটি?টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়— i. দেহজ ভ্ৰূণ ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ ii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।