B উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে এবং অপরাধ দমনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে-বিশ্লেষণ কর।
উত্তর: B উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি যা বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে এবং অপরাধ দমনে ব্যাপকভাবে। কোনো জীবকোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্যকোনো জীবকোষে স্থাপন ও কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের DNA-তে পরিবর্তন ঘটানোকে রিকম্বিনেন্ট DNA বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। চিকিৎসাক্ষেত্রে এর ভূমিকা নিচে উল্লেখ করা হলো - ১)এ প্রযুক্তি দ্বারা ইন্টারফেরনস তৈরি করা যায়। ২)এর মাধ্যমে ইনসুলিন তৈরি করা যায়। ৩) টিস্যু প্লাসমিনোজেন অ্যাকটিভেটর তৈরি করা যায়। ৪) ইরিথ্রোপোইটিন তৈরি করা যায়। ৫)জিন থেরাপি করা যায়। ৬) এটি দ্বারা ভাইরাস-এর অ্যান্টিজেন তৈরি জিন TMV-এর মাধ্যমে তামাক গাছে প্রবেশ করিয়ে তামাককে হেপাটাইটিস-B ভ্যাকসিন উপযোগী করা হয়েছে। ৭) এর মাধ্যমে ভূট্টাতে ওরাল ভ্যাকসিন উৎপাদন করা হচ্ছে। ৮) এ প্রযুক্তির মাতৃগর্ভের কোনো শিশু অস্বাভাবিকতা নিয়ে জন্মাচ্ছে কিনা তা নিরূপণ করা যায়।আবার, রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো DNA সিকুয়েন্সিং বা জিনোম সিকুয়েন্সিং। এ পদ্ধতি অপরাধী খুঁজতে ও শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপরাধ সংঘটনের স্থান থেকে কোনো জীবজ নমুনা পেলে জিনোম সিকুয়েন্সিং করে সন্দেহভাজন ব্যক্তির জিনোম সিকুয়েন্সিং এর সাথে তুলনা করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা হয়। সুতরাং বলা যায় , চিকিৎসাক্ষেত্রে এবং অপরাধ দমনে রিকম্বিনেন্ট DNA এর ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
B উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে এ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর