উদ্দীপকে প্রদর্শিত অণুটির গঠনগত পরিবর্তন করে তা মানবকল্যাণে ব্যবহার করা যায়- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে DNA অণুর গঠনগত পরিবর্তনের মাধ্যমে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিকে ইঙ্গিত করা হয়েছে। মানবকল্যাণে এ প্রযুক্তির অবদান অপরিসীম। এ প্রযুক্তির মাধ্যমে রোগ প্রতিরোধী ফসলী উদ্ভিদের জাত উদ্ভাবন করা সম্ভব। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পেঁপের মোজাইক প্রতিরোধী জাত উদ্ভাবন সম্ভব হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখীর সালফার অ্যামিনো এসিড সৃষ্টিকারী জিন ক্লোভার ঘাসে স্থানান্তর করা সম্ভব হয়েছে। যেসব ভেড়া ঐ ঘাস খায় তাদের লোম উন্নত মানের হয়ে থাকে। এ প্রযুক্তির মাধ্যমে সুইডেনের একদল বিজ্ঞানী সুপার রাইস উদ্ভাবন করেন। তারা Japonica টাইপ ধানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির চারটি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির তিনটি জিন প্রতিস্থাপন করেন। চিকিৎসা বিজ্ঞানেও এ প্রযুক্তির যথেষ্ট অবদান রয়েছে। ইনসুলিন মানবদেহের একটি গুরুত্বপূর্ণ হরমোন যার অভাবে ডায়াবেটিস হয়। এ সময় বাইরে থেকে মানবদেহে ইনসুলিন প্রবেশ করাতে হয়। বর্তমানে এ প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন উৎপাদনকারী জিন E. coli-তে স্থানান্তর করে ব্যাপকহারে ইনসুলিন উৎপাদন করা সম্ভব। ইন্টারফেরন এক প্রকার প্রোটিন যা মানুষের কোষ হতে নির্গত হয় এবং যা ভাইরাসের প্রাথমিক সংক্রমণ ও ক্যান্সার প্রতিরোধ করে থাকে। এভাবে এ প্রযুক্তি ব্যবহার করে আরো উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ধরনের টিকা, এন্টিজেন ও এন্টিবডি। এছাড়াও বিভিন্ন ধরনের রোগ শনাক্ত করতেও ব্যবহৃত হচ্ছে এ প্রযুক্তি।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত অণুটির গঠনগত পরিবর্তন করে তা মানবকল্যাণে ব্যবহার…
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর