উদ্দীপকের 'A [গণিত] এর পর্বের নাম, শনাক্তকারী বৈশিষ্ট্য ও উদাহরণ লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'A [গণিত] হলো নেফ্রিডিয়া যা Annelida পর্বের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। নিচে Annelida পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য ও উদাহরণ উল্লেখ করা হলো- শনাক্তকারী বৈশিষ্ট্য: ১. দেহ লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, এপিথেলিয়াল নিঃসৃত পাতলা কিউটিকল দ্বারা আবৃত। ২. প্রকৃত সিলোমযুক্ত। ৩. প্রকৃত খণ্ডায়ন উপস্থিত এবং এদের চলন অঙ্গ কাইটিনময় সিটা অথবা প্যারাপোডিয়া। ৪. নেফ্রিডিয়া নামক প্যাঁচানো নালিকা প্রধান রেচন অঙ্গ। ৫. রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, রক্তের বর্ণ লাল। ৬. পৌস্টিকনালি নলাকার ও সম্পূর্ণ এবং মুখ ও পায়ুছিদ্র সমন্বিত। ৭. পরোক্ষ পরিস্ফুটনের ক্ষেত্রে মুক্ত সাঁতারু ট্রোকোফোর নামক লার্ভার বিকাশ ঘটে। ৮. অ্যানিলিড সদস্যরা মিঠা পানি, লোনা পানি বা স্থলে বাস করে। অনেকে স্বাধীনজীবী, কিছুসংখ্যক পরজীবীও বটে। উদাহরণ : কেঁচো (Metaphire posthuma), জোঁক (Hirudinaria medicinalis) ইত্যাদি।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের 'A এর পর্বের নাম, শনাক্তকারী বৈশিষ্ট্য ও উদাহরণ লেখ।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
