উদ্দীপকে উল্লেখিত X-এর পর্বভিত্তিক বৈশিষ্ট্যগুলো লেখ।
উত্তর: উদ্দীপকে X হলো শিখাকোষ যা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। নিচে প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- বৈশিষ্ট্য : ১. দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পাতা বা ফিতার মতো পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চাপা। ২. দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল-এ আবৃত। ৩. ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলোমেট। ৪. রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। রেচনতন্ত্র শাখা-প্রশাখাযুক্ত রেচননালি ও শিখা কোষ নিয়ে গঠিত। ৫. অধিকাংশ পরজীবী। কিছুসংখ্যক মুক্তজীবী। ৬. এই পর্বের প্রাণীরা উভলিঙ্গ। উদাহরণ: Taenia solium (ফিতাকৃমি), Fasciola hepatica (যকৃৎ কৃমি)।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত X-এর পর্বভিত্তিক বৈশিষ্ট্যগুলো লেখ।
উদ্দীপক

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর