প্রতিসাম্যতা বলতে কী বোঝ?
উত্তর: প্রতিসাম্য (Symmetry)প্রতিসাম্য বলতে প্রাণিদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার-আকৃতিবিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায় । যেসব প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় সেসব প্রাণীকে প্রতিসম প্রাণী (symmetrical animal) বলে। আর যেসব প্রাণীর দেহে এমন বিভাজন সম্ভব হয় না সেগুলোকে অপ্রতিসম প্রাণী (asymmetrical animal) বলে অভিহিত করা হয় । প্রাণিদেহে নিচে বর্ণিত বিভিন্ন ধরনের প্রতিসাম্য দেখা যায়। গোলীয় প্রতিসম। অরীয় প্রতিসম। দ্বি অরীয় প্রতিসম। দ্বিপার্শ্বিয় প্রতিসম। অপ্রতিসাম্য।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
প্রতিসাম্যতা বলতে কী বোঝ?
উত্তর