উদ্দীপকের P হলো রেডিয়া লার্ভা যা প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের জীবনচক্রে পাওয়া যায়। রেডিয়া ছাড়াও সারকারিয়া, স্পোরোসিস্ট, সিস্টিসারকাস ইত্যাদি লার্ভা প্লাটিহেনমিনথিস পর্বের প্রাণীদের জীবনচক্রে পাওয়া যায়। এই পর্বের বৈশিষ্ট্যগুলো হলো-
১. দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পাতা বা ফিতার মতো পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চাপা।
২. দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল-এ আবৃত।
৩. ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলোমেট।
৪. পোষকদেহে সংযুক্তির জন্য অনেকক্ষেত্রে বাহ্যিক চোষক বা হুক অথবা উভয়ই উপস্থিত।
৫. রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। রেচনতন্ত্র শাখা-প্রশাখাযুক্ত রেচননালি ও শিখা কোষ নিয়ে গঠিত।
৬. অধিকাংশ পরজীবী। কিছুসংখ্যক মুক্তজীবী।
৭. এই পর্বের প্রাণীরা উভলিঙ্গ।
উদাহরণ: Taenia solium (ফিতাকৃমি), Fasciola hepatica (যকৃৎ কৃমি)। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, রেডিয়া লার্ভা প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্ভুক্ত।