উদ্দীপকে উল্লিখিত শেষোক্ত তিনটি প্রাণী বানর, পাখি এবং সাপ প্রত্যেকেই কর্ডাটা পর্বের প্রাণী কিন্তু প্রত্যেকের শ্রেণী ভিন্ন। বানর ম্যমালিয়া শ্রেণীর প্রাণী। পাখি এভিস শ্রেণীর প্রাণী এবং সাপ রেপটাইলিয়া শ্রেণীর প্রাণী।
ম্যমালিয়া শ্রেণির বৈশিষ্ট্য:
১. এরা স্তন্যপায়ী অর্থাৎ এরা জীবিত সন্তান প্রসব করে ও মাতৃস্তনদুগ্ধ দ্বারা সন্তান-সন্তাদি লালন পালন করে।
২. দেহ ত্বক লোমাবৃত। এতে ঘর্মগ্রন্থি ও গন্ধ গ্রন্থি আছে।
৩. বহিঃকর্ণে পিনা, মধ্যকরণের ম্যালিয়াস,ইনকাস ও স্টেপস,অন্তঃকর্ণে ককলিয়া ও দেহ গহ্বরের মধ্যেছেদা আছে।
৪. এদের রক্ত উষ্ণ ও পরিণত লোহিত কণিকা নিউক্লিয়াসবিহীন।
৫. এদের মস্তক উন্নত ও দেহের সকল তন্ত্র আছে।
৬. উভয় চোয়ালে দাঁত বিদ্যমান।
৭. হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
৮. নিষেক অভ্যন্তরীণ।
এভিস শ্রেণীর বৈশিষ্ট্য:
১. পাখিদের দেহ পালক দ্বারা আবৃত।
২. এরা উষ্ণ রক্ত বিশিষ্ট, বায়ুথলী যুক্ত প্রাণী।
৩. এদের অগ্রপথ ডানায় এবং চোয়াল দন্তহীন, চঞ্চুতে পরিবর্তিত হয়েছে।
৪. হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট; দুটি অলিন্দ্য ও দুটি নিলয়।
রিপটাইলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য:
১. দেহ ত্বক শুষ্ক, এপিডার্মাল আঁইশ দ্বারা আবৃত।
২. খোলস যুক্ত ডিম পাড়ে।
৩. হৃদপিন্ডের নিলয় অসম্পূর্ণভাবে বিভক্ত।
৪. বুকে ভর দিলে চলাচল করে,চতুষ্পদী মেরুদন্ডী প্রাণী।
৫. এদের অনেকেরই দুই জোড়া উপাঙ্গ আছে।
৬. এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী।
সুতরাং উপরের আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায় যে, বানর, পাখি এবং সব একই পর্বের হলেও ভিন্ন ভিন্ন শ্রেণি ভুক্ত।