শেয়ারFacebookWhatsApp

প্রজাতি কাকে বলে?

উত্তর: প্রাণীর শ্রেণীবিন্যাস স্তরের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হল প্রজাতি। Earnest Mayr (1942) মতে "প্রজাতি হলো এমন একটি জীবগোষ্ঠীর যারা নিজেদের মধ্যে যৌন মিলনে এবং উর্বর সন্তান উৎপাদনের সক্ষম "কিন্তু প্রায় অনুরূপ দৈহিক গঠন বিশিষ্ট নিকটতম জীবগোষ্ঠী হতে জনসূত্রে আলাদা।

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

প্রজাতি কাকে বলে?

উদ্দীপক

করিম পুকুরে জাল ফেললে জালে মাছ ছাড়াও শামুক ও ব্যাঙ ধরা পড়ে।

Rajshahi · 2019

উত্তর

প্রাণীর শ্রেণীবিন্যাস স্তরের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হল প্রজাতি। Earnest Mayr (1942) মতে "প্রজাতি হলো এমন একটি জীবগোষ্ঠীর যারা নিজেদের মধ্যে যৌন মিলনে এবং উর্বর সন্তান উৎপাদনের সক্ষম "কিন্তু প্রায় অনুরূপ দৈহিক গঠন বিশিষ্ট নিকটতম জীবগোষ্ঠী হতে জনসূত্রে আলাদা।

উত্তর

জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির পদ ব্যবহার করে দুই শব্দের সমন্বয়ে জীবদের যে নামকরণ করা হয়, তাকে দ্বিপদ নামকরণ বলে। এক্ষেত্রে শব্দদ্বয়ের (গণ ও প্রজাতি) অবশ্যই ল্যাটিন হতে হবে। ১৯৫৮ সালে সুইডিস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস নামকরণের নীতি প্রবর্তন করেন। এজন্য তাকে বিপদ নামকরণের জনক বলা হয়। যেমন: homo sapiens (মানুষ), periplaneta americana (আরশোলা)। এখানে homo গণ অংশ নাম এবং sapiens প্রজাতির অংশ বা প্রজাতিক পদ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রাণী গুলোর মধ্যে অপ্রতিসম প্রাণীটি হলো শামুক। শামুক হল মালাস্কা পর্বের প্রাণী। নিচে মালাস্কা বৈশিষ্ট্য দেওয়া হল: ১. দেহ নরম, মাংসল ও অখন্ডায়িত।২. সিলোমেট, অধিকাংশ দ্বিপার্শীয় প্রতিসম এবং সুস্পষ্ট মাথা বিশিষ্ট। ৩. ম্যান্টল নামক পাতলা আবরণের দেহ আবৃত। ম্যান্টল পদার্থের খোলক গঠিত হয়। সাধারণত খোলকের মধ্যে প্রাণী অবস্থান করে। ৪. দেহ গহ্বর খুব সংক্ষিপ্ত ও হিমসিল এর পরিণত হয়েছে। ৫. দেহের অঙ্কীয় দেশে মোটা চামড়া প্রশস্ত মাংস পিন্ডের মতো পদে রূপান্তরিত হয়েছে। ৬. পৌষ্টিক নালী প্যাঁচানো; কখনো U আকৃতির। মুখবিবরে কাইটিন নির্মিত একটি রেতি জিহ্বা বা রেডুলা থাকে। ৭. ফুলকা অথবা ফুসফুস অথবা উভয় অংশ, ম্যান্টল দিয়ে শাসন সম্পন্ন হয়। ৮. রক্তে হিমোসায়ানিন আ্যমিবোসাইস কনিকা থাকে। ৯. পৃষ্ঠ দেহে অবস্থিত হৃদযন্ত্র, রক্তনালী ও হিমসিল উভয়ই অবস্থিত অর্থাৎ অর্ধ মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। ১০. অধিকাংশ প্রাণীর সমুদ্রে লবণাক্ত পানিতে ও কিছু সদস্য সাধু পানিতে, ডাঙ্গায় ও গর্তে বাস করে। ১১. মলাস্কা জাতীয় প্রাণী বিভিন্ন লিঙ্গ বিশিষ্ট এবং ডিম পারে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রাণী গুলোর মধ্যে মাছ এবং ব্যয় একই পর্বের অর্থাৎ কর্ডাটা পর্বের প্রাণী। এরে একই পর্বের প্রাণী হলেও মাছ আ্যকটিনোপটিরিজি শ্রেণীর প্রাণী এবং ব্যাঙ আ্যস্ফিবিয়া শ্রেণীর প্রাণী। নিচে এদের বৈশিষ্ট্য দেওয়া হল: আ্যকটিনোপটিরিজি প্রাণীর বৈশিষ্ট্য: ১. ত্বক গ্রন্থিময় এবং সাধারণত সাইক্লয়েড ধরনের বা টিনয়েড ধরনের আঁইশ আবৃত। কিছু কিছু কিছু ক্ষেত্রে আঁইশ নেই। ২. অন্তঃকঙ্কাল অস্থিময়। ৩. মাথার দুপাশে একটি করে ফুলকা রন্ধ্র অবস্থিত যা কানকো দিয়ে আবৃত। ৪. ঐচ্ছিক পাখনা হোমোসার্কাল ধরনের অর্থাৎ পুচ্ছ-পাখনার অংশ দুটি সমান এবং রশ্মিযুক্ত। ৫. বায়ুথলির বা পটকা দেহকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। আ্যস্ফিবিয়া প্রাণীর বৈশিষ্ট্য: ১. গ্রন্থিময় ত্বক বিশিষ্ট, একটা থার্মিক চতুষ্পদী মেরুদন্ডী প্রাণী। লার্ভা অবস্থায় জলচর, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় চলাচল বা স্থলচর। ২. ত্বক মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়; শ্বসনেও সাহায্য করে। ৩. অগ্রগতি চারটি ও পশ্চাৎ পদে পাঁচটি করে নখরবিহীন আঙ্গুল থাকে। ৪. লার্ভা দশায় ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুস, ত্বক ও মুখ বিবরীয় মিউকাস ঝিল্লির মাধ্যমে শ্বসন ঘটে ৫. হৃদপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। দুইটি আ্যট্রিয়া এবং একটি ভেন্ট্রিকল। উপরের আলোচনা থেকে বুঝা যায় যে ব্যাঙ ও মাছ একই পর্বের হলেও শ্রেণীগতভাবে ভিন্ন।
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাসRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।