উদ্দীপকের প্রথম দুইটি প্রাণী বলতে যথাক্রমে শার্ক ও ইলিশকে নির্দেশ করা হয়েছে। শার্ক ও ইলিশ যথাক্রমে তরুণাস্থিময় মাছ ও অস্থিময় মাছ। প্রাণী দুটি কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্গত এবং এদের শ্রেণিদ্বয় হলো যথাক্রমে Chondrichthyes ও Actinopterygii। উল্লিখিত প্রাণীদ্বয়ের এক নয় যা বিশ্লেষণ করা হলো, তরুণাস্থিময় মাছের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত কিন্তু অস্থিনির্মিত মাছের অন্তঃকঙ্কাল অস্থিনির্মিত। তরুণাস্থিময় মাছের দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত হলেও অস্থিময় মাছের দেহে সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানয়েড আঁইশে আবৃত। তরুণাস্থিময় মাছের অঙ্কীয় তলে মুখছিদ্র অবস্থিত এবং ৫-৭ জোড়া উন্মুক্ত ফুলকারন্ধ্র বিদ্যমান । পক্ষান্তরে অস্থিময় মাছের মুখছিদ্র প্রান্তীয় এবং চারজোড়া ফুলকা বিদ্যমান । তরুণাস্থিময় মাছের কানকোয়া নেই যা অস্থিময় মাছে আছে। এছাড়া তরুণাস্থিময় মাছের পুচ্ছপাখনা হেটেরোসার্কাল ধরনের হলেও অস্থিময় মাছের পুচ্ছপাখনা হোমোসার্কাল ধরনের হয়।
উপরের আলোচনা থেকে বলা যায়, ২নং ও ৩নং প্রাণীদ্বয় কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের হলেও তাদের শ্রেণিতাত্ত্বিক ভিন্নতা রয়েছে।