কেন সকল কর্ডাটা মেরুদন্ডী নয়?
উত্তর: কর্ডাটা পর্বের কিছু কিছু প্রাণীদের মধ্যে আজীবন নটোকর্ড বিদ্যমান থাকে। অর্থাৎ এদের কখনও মেরুদন্ড সৃষ্টি হয় না, তাই সকল কর্ডেট প্রাণী মেরূদন্ডী নয়। কর্ডাটা পর্বের দুটি উপপর্ব হলো- Urochordata এবং Cephalochordata এর অন্তর্গত প্রাণিদের কর্ডেট বৈশিষ্ট্য অর্থাৎ স্থিতিস্থাপক নটোকর্ড, পৃষ্ঠীয় ফাপা স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকারন্ধ্র আজীবন থাকলেও Vertebrata উপপর্বের প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় তা যথাক্রমে কশেরুকা নির্মিত মেরুদন্ড, মস্তিস্ক ও সুষুম্নাকান্ড এবং ফুসফুসে পরিণত হয়। তাই সকল কর্ডাটা প্রাণী মেরুদন্ডী নয়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
কেন সকল কর্ডাটা মেরুদন্ডী নয়?
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর