উদ্দীপকের শেষোক্ত প্রাণী দুটি যথাক্রমে হাঙ্গর ও ইলিশ । হাঙ্গর তরুণাস্থিময় মাছ ও ইলিশ অস্থিময় মাছ। এরা কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্গত হলেও এদের শ্রেণি আলাদা। হাঙ্গর Chondrichthyes ও ইলিশ Actinopterygii শ্রেণির মাছ। মাছদ্বয়ের বৈসাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিচে বিশ্লেষণ করা হলো-
১. হাঙ্গর মাছের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত কিন্তু ইলিশ মাছের অন্তঃকঙ্কাল অস্থিনির্মিত।
২. হাঙ্গর মাছের দেহ প্লাকয়েড আঁইশ দ্বারা আবৃত অন্যদিকে ইলিশ মাছের দেহ সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানয়েড আইশে আবৃত।
৩. হাঙ্গর মাছের অঙ্কীয় তলে মুখছিদ্র অবস্থিত এবং ৫-৭ জোড়া উন্মুক্ত ফুলকারন্ধ্র বিদ্যমান কিন্তু ইলিশ মাছের মুখছিদ্র প্রান্তীয় এবং চারজোড়া ফুলকা বিদ্যমান।
৪. হাঙ্গর মাছের পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের হলেও ইলিশ মাছের পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের।
উপরের বিশ্লেষণ থেকে বলা যায়, পর্ব এক হলেও হাঙ্গর মাছের বৈশিষ্ট্য Chondrichthyes শ্রেণির এবং ইলিশ মাছের বৈশিষ্ট্য Actinopterygii শ্রেণির। অর্থাৎ মাছদ্বয়ের মধ্যে বৈসাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান।