শেয়ারFacebookWhatsApp

প্রতীপ রূপান্তর বলতে কী বোঝায়?

উত্তর: উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কোনো লার্ভা যদি অনুন্নত পূর্ণাঙ্গ প্ৰাণীতে রূপান্তরিত হয় তবে এ ধরনের রূপান্তরকে প্রতীপ রূপান্তর বলে । কর্ডাটা পর্বের ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের নটোকর্ডে অবলম্বিত পেশল লেজের সাহায্যে লার্ভা কয়েক মিনিটের মধ্যে বাকি জীবনের জন্য স্থায়ী হওয়ার উপযোগী ভিত্তিস্থলে আটকে রূপান্তর ঘটায়। রূপান্তরের সময় নটোকার্ড ও লেজ দেহে পুনর্শোষিত হয় এবং সচল প্রাণী নিশ্চল হয়ে পড়ে। জীবনচক্রে এভাবে প্রগতিশীল বৈশিষ্ট্যের পশ্চাৎমুখী রূপান্তর প্রতীপ রূপান্তর নামে পরিচিত।

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

প্রতীপ রূপান্তর বলতে কী বোঝায়?

উদ্দীপক

'XX^{\prime} জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে শামুক, হাঙ্গর ও লাংফিশ পর্যবেক্ষণ করলো ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানালো।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

একটি ট্যাক্সন যখন দুই বা ততোধিক বৈজ্ঞানিক নামে পরিচিত হয় তখন সেই নামগুলোকে বলা হয় পরস্পরের সিনোনিম।

উত্তর

উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কোনো লার্ভা যদি অনুন্নত পূর্ণাঙ্গ প্ৰাণীতে রূপান্তরিত হয় তবে এ ধরনের রূপান্তরকে প্রতীপ রূপান্তর বলে । কর্ডাটা পর্বের ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের নটোকর্ডে অবলম্বিত পেশল লেজের সাহায্যে লার্ভা কয়েক মিনিটের মধ্যে বাকি জীবনের জন্য স্থায়ী হওয়ার উপযোগী ভিত্তিস্থলে আটকে রূপান্তর ঘটায়। রূপান্তরের সময় নটোকার্ড ও লেজ দেহে পুনর্শোষিত হয় এবং সচল প্রাণী নিশ্চল হয়ে পড়ে। জীবনচক্রে এভাবে প্রগতিশীল বৈশিষ্ট্যের পশ্চাৎমুখী রূপান্তর প্রতীপ রূপান্তর নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অপ্রতিসম প্রাণীটির পর্বটি হলো Mollusca । নিচে Mollusca পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- i. এদের দেহ নরম, মাংসল ও অখণ্ডকায়িত। ii. এদের দেহ ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে। ম্যান্টল থেকে ক্ষরিত পদার্থে খোলক গঠিত হয়। খোলকের ভেতরেই এরা অবস্থান করে। iii. দেহগহ্বর খুব সংক্ষিপ্ত ও হিমোসিলে পরিণত হয়েছে। iv. পৌষ্টিকনালি প্যাঁচানো। v. ফুলকা অথবা ম্যান্টল দিয়ে শ্বসন সম্পন্ন হয়। vi. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে। vii. পৃষ্ঠদেশে হৃদযন্ত্র অবস্থান করে। রক্তনালি ও হিমোসিল উভয়ই উপস্থিত। viii. এরা ভিন্ন লিঙ্গবিশিষ্ট ও ডিম পাড়ে।

উত্তর

উদ্দীপকের প্রাণীগুলো হলো শামুক, হাঙ্গর ও লাংফিশ। এদের মধ্যে হাঙ্গর ও লাংফিশ কর্ডাটা পর্বের প্রাণী । হাঙ্গর ও লাংফিশের পর্ব এক হলেও শ্রেণি ভিন্ন। এর কারণ হলো প্রাণী দুটির মধ্যকার বৈশিষ্ট্যের বৈসাদৃশ্য। আমরা জানি, জীবজগতের শ্রেণিবিন্যাস সাধারণত ক্রমান্বয়ে অনুন্নত থেকে উন্নত জীবের দিকে ধাবিত হয়। এক্ষেত্রে প্রাণীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে প্রাণীর শ্রেনিবিন্যাস করা হয়ে থাকে। এসময় শ্রেনিবিন্যাসের রীতি অনুযায়ী বৈশিষ্ট্যের বিচারে অনুন্নত জীবগুলো শ্রেণিবিন্যাসের প্রথম দিকে থাকে এবং উন্নত জীবগুলো শ্রেণিবিন্যাসের শেষের দিকে থাকে। উদ্দীপকের হাঙ্গর ও লাংফিশ কর্ডাটা পর্বের প্রাণী হলেও হাঙ্গর কন্ড্রিকথিস শ্রেণির এবং লাংফিশ সার্কোপটেরিজি শ্রেণির অন্তর্ভুক্ত। হাঙ্গরের বৈশিষ্ট্য অনুযায়ী এর অন্তঃকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়, মেরুদণ্ডে ক্ষয়িত নটোকর্ড থাকে । দেহ অসংখ্য ক্ষুদ্র প্লাকয়েড নামক সূক্ষ্ম কাঁটার মতো আঁইশে আবৃত থাকে। এদের পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের। এরা সাধারণত একলিঙ্গিক, অন্তঃনিষেক ঘটায় এবং এদের প্রত্যক্ষ পরিস্ফুটন দেখা যায়। অপরদিকে, লাংফিশের দেহে এন্ডোকড্রাল উৎস সম্পন্ন অস্থি নির্মিত অন্তঃকঙ্কাল রয়েছে। এদের দেহ গ্যানয়েড ধরনের আঁইশে আবৃত এবং লেজ ডাইফিসার্কাল ধরনের। এদের চোয়ালে প্রকৃত এনামেল আবৃত দাঁত বিদ্যমান। এরা একলিঙ্গিক প্রাণী এবং এদের বহিঃনিষেক বা অন্তঃনিষেক ঘটে । উপরিউক্ত বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে শ্রেণিবিন্যাসের রীতি অনুযায়ী হাঙ্গর ও লাংফিশ একই পর্বের হলেও শ্রেণিগতভাবে ভিন্ন।
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাসরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

  • Sarcopterygii
  • Actinopterygii
  • Chondrichthyes
  • Cephalaspidomorphi

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

  • অরীয়
  • গোলীয়
  • অপ্রতিসম
  • দ্বিপাশ্বীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

  • ব্যাঙ
  • মাছ
  • কুমির
  • পাখি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

  • Myxini
  • Chondrichthyes
  • Actinopterygii
  • Sarcopterygii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

  • Cavia porcellus
  • Naja naja
  • Copsychus saularis
  • Panthera tigris

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

  • সাইক্লয়েড
  • প্ল্যাকয়েড
  • টিনয়েড
  • গ্যানয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

  • নিডারিয়া
  • একাইনোডার্মাটা
  • পরিফেরা
  • মলাস্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

  • পরিফেরা
  • একাইনোডার্মাটা
  • অ্যানিলিডা
  • আর্থ্রোপোডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

  • অ্যামোটি
  • ট্রকোফোর
  • প্যারেনকাইমুলা
  • মিরাসিডিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

  • Mollusca
  • Annelida
  • Echinodermata
  • Cnidaria

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।