শেয়ারFacebookWhatsApp

কোন পর্বভুক্ত কৃমিকে কেন স্যুডোসিলোমেট বলা হয়?

উত্তর: নেমাটোডা পর্বভুক্ত কৃমিকে স্যুডোসিলোমেট বলা হয়। স্যুডোসিলোমেট প্রাণীরা সাধারণত সিলোমবিহীন হয়। এদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটিকে ঘিরে মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে। এদের কোষগুলো কখনও পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। স্যুডোসিলোমেটের এসব বৈশিষ্ট্যের সাথে নেমাটোডা পর্বভুক্ত কৃমির বৈশিষ্ট্যের মিল থাকায় এই পর্বভুক্ত কৃমিকে স্যুডোসিলোমেট বলা হয় ।

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

কোন পর্বভুক্ত কৃমিকে কেন স্যুডোসিলোমেট বলা হয়?

উদ্দীপক

A, B ও C সবাই মেরুদণ্ডী প্রাণী। A ও B উভয়ের ক্ষেত্রে আঁইশ বিদ্যমান থাকলেও A প্রাণীরা জলজ পরিবেশে দাপুটে গোষ্ঠী হিসেবে পরিচিত ও B রশ্মিময় পাখনাধারী মাছ। অপরদিকে C প্রাণীরা পূর্ণাঙ্গ অবস্থায় স্থলজ কিন্তু পানিতে ডিমের পরিস্ফুটন ঘটে।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

কোনো প্রাণীর দেহ লম্বালম্বি অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হলে সেই অবস্থাকে বলা হয় মেটামেরিজম।

উত্তর

নেমাটোডা পর্বভুক্ত কৃমিকে স্যুডোসিলোমেট বলা হয়। স্যুডোসিলোমেট প্রাণীরা সাধারণত সিলোমবিহীন হয়। এদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটিকে ঘিরে মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে। এদের কোষগুলো কখনও পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। স্যুডোসিলোমেটের এসব বৈশিষ্ট্যের সাথে নেমাটোডা পর্বভুক্ত কৃমির বৈশিষ্ট্যের মিল থাকায় এই পর্বভুক্ত কৃমিকে স্যুডোসিলোমেট বলা হয় ।

উত্তর

উদ্দীপকের C হলো অ্যাম্ফিবিয়া শ্রেণিভুক্ত প্রাণী। কারণ এই শ্রেণির প্রাণীরা পূর্ণাঙ্গ অবস্থায় স্থলজ কিন্তু পানিতে ডিমের পরিস্ফুটন ঘটায়। নিচে অ্যাম্ফিবিয়া শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য দেওয়া হলো- ১. গ্রন্থিময় ত্বকবিশিষ্ট, এক্টোথার্মিক চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণী। ২. লার্ভা অবস্থায় জলচর, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় জলচর বা স্থলচর। ৩. ত্বক মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়, শ্বসনেও সাহায্য করে। ৪. অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে পাঁচটি করে নখরবিহীন আঙ্গুল থাকে। ৫. লার্ভা দশায় ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুস, ত্বক ও মুখবিবরীয় মিউকাস ঝিল্লির মাধ্যমে শ্বসন ঘটে। ৬. হৃৎপিণ্ডে তিন প্রকোষ্ঠবিশিষ্ট দুটি অ্যাট্রিয়া (অলিন্দ) এবং একটি ভেন্ট্রিকল (নিলয়), রেনাল ও হেপাটিক পোর্টালতন্ত্র উন্নত। ৭. একলিঙ্গ প্রাণী, জননকালে বহিঃনিষেক ঘটে।

উত্তর

উদ্দীপকের A ও B প্রাণী দুটি যথাক্রমে কন্ড্রিকথিস ও অ্যাকটিনোপটেরিজি শ্রেণির মাছ। কন্ড্রিকথিস শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লক্ষ করলে দেখা যাবে এদের অন্তঃকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময় ও মেরুদণ্ডে ক্ষয়িত নটোকর্ড থাকে। এদের মুখছিদ্র ও নাসারন্ধ্র মস্তকের অঙ্কীয় দেশে অবস্থিত এবং পরিপাকতন্ত্রে "J" আকৃতির পাকস্থলি থাকে। এদের কোনো বায়ুথলি থাকে না। এরা একলিঙ্গিক, অন্তঃনিষেক ঘটে এবং প্রত্যক্ষ পরিস্ফুটন দেখা যায় ৷ অপরদিকে অ্যাকটিনোপটেরিজি শ্রেণির মাছের ত্বক গ্রন্থিময়। এদের চারজোড়া ফুলকা দিয়ে শ্বসন অবস্থা গঠিত। এদের বায়ুথলি থাকে যা দেহকে পানিতে ভাসতে সাহায্য করে। এদের অন্ত:কঙ্কাল এন্ডোকড্রাল উৎস সম্পন্ন অস্থিনির্মিত। এরা একলিঙ্গিক, বহিঃনিষেক ঘটে। এদের পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ । জীবজগতের শ্রেণিবিন্যাস সাধারণত ক্রমান্বয়ে অনুন্নত থেকে উন্নত জীবের দিকে ধাবিত হয়। এক্ষেত্রে প্রাণীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সাদৃশ্য-বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে প্রাণীর শ্রেণিবিন্যাস করা হয়। এসময় শ্রেণিবিন্যাসের রীতি অনুযায়ী বৈশিষ্ট্যের বিচারে অনুন্নত জীবগুলো শ্রেণিবিন্যাসের প্রথম দিকে এবং উন্নত জীবগুলো শ্রেণিবিন্যাসের শেষের দিকে থাকে। অ্যাকটিনোপটেরিজি শ্রেণির প্রাণীর বৈশিষ্ট্যগুলো কন্ড্রিকথিস শ্রেণির প্রাণীর বৈশিষ্ট্য অপেক্ষা উন্নত হওয়ায় শ্রেণিবিনাস অ্যাকটিনোপটেরিজি শ্রেণিকে কন্ড্রিকথিস শ্রেণির পরে স্থান দেওয়া হয়। অপেক্ষাকৃত উন্নত বৈশিষ্ট্যের ধারক হওয়ায় উদ্দীপকের A এর অন্তর্ভুক্ত প্রাণী অপেক্ষা B এর অন্তর্ভুক্ত প্রাণী অধিক উন্নত।
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাসহলিক্রস কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

  • Sarcopterygii
  • Actinopterygii
  • Chondrichthyes
  • Cephalaspidomorphi

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

  • অরীয়
  • গোলীয়
  • অপ্রতিসম
  • দ্বিপাশ্বীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

  • ব্যাঙ
  • মাছ
  • কুমির
  • পাখি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

  • Myxini
  • Chondrichthyes
  • Actinopterygii
  • Sarcopterygii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

  • Cavia porcellus
  • Naja naja
  • Copsychus saularis
  • Panthera tigris

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

  • সাইক্লয়েড
  • প্ল্যাকয়েড
  • টিনয়েড
  • গ্যানয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

  • নিডারিয়া
  • একাইনোডার্মাটা
  • পরিফেরা
  • মলাস্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

  • পরিফেরা
  • একাইনোডার্মাটা
  • অ্যানিলিডা
  • আর্থ্রোপোডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

  • অ্যামোটি
  • ট্রকোফোর
  • প্যারেনকাইমুলা
  • মিরাসিডিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

  • Mollusca
  • Annelida
  • Echinodermata
  • Cnidaria

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।