উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদ গ্রুপ B দ্বারা Cycas নামক নগ্নবীজী উদ্ভিদ নির্দেশ করা হয়েছে। নিচে এর জননাঙ্গের বর্ণনা দেওয়া হলো-
Cycas-এ পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ পৃথক। পুং Cycas উদ্ভিদের শীর্ষে অসংখ্য পুং রেণুপত্র সৃষ্টি হয় যা একত্রিত হয়ে একটি মোচাকৃতির পুং স্ট্রোবিলাস তৈরি করে। পুং রেণুপত্রের সরু বর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলে। পুং রেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরাঞ্জিয়া (একবচনে স্পোরাঞ্জিয়াম) তৈরি হয়। ২-৫টি স্পোরাঞ্জিয়া একত্রে অবস্থান করে, যাকে সোরাস (বহুবচনে সোরাই) বলে। স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয় । প্রতিটি মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পুং রেণু তৈরি করে । পুং রেণু হতে পরে শুক্রাণু তৈরি হয় ।
অপরদিকে, স্ত্রী Cycas উদ্ভিদের মাথায় স্ত্রী রেণুপত্র তৈরি হয়। স্ত্রী. রেণুপত্র ঢিলাভাবে সজ্জিত থাকে, কোনো কমপ্যাক্ট স্ট্রোবিলাস গঠন করে না। স্ত্রী রেণুপত্রের কিনারে ডিম্বক সৃষ্টি হয়। উপরের অংশে পিনিউল (ক্ষুদ্রাকৃতির পিনা বা পত্রক) থাকে। দুই কিনারে ডিম্বকসহ প্রতিটি স্ত্রী রেণুপত্রকে ফণা তোলা সাপের মাথার মতো দেখায় যা অনেক সময় বাজারে সপমণি নামে বিক্রি করতে দেখা যায়। ডিম্বকের ভেতরে স্ত্রী রেণু মাতৃকোষ সৃষ্টি হয়। স্ত্রী রেণু মাতৃকোষ মায়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি করে। স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়ামের ভেতরে সৃষ্টি হয় ডিম্বাণু। আর্কিগোনিয়াম সৃষ্টি Cycas-এর একটি আদি বৈশিষ্ট্য ।