উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় প্রাণীটি হলো যথাক্রমে পাখি ও হরিণ। পাখির শ্রেণি হলো Aves এবং হরিণের শ্রেণি হলো Mammalia। শ্রেণিতাত্ত্বিকভতাবে Aves অপেক্ষা Mammalia উন্নত নিচে তা বিশ্লেষণ করা হলো-
১. Aves এবং Mammalia উভয় শ্রেণির প্রাণীরই মেরুদণ্ড থাকলেও Mammalia শ্রেণির প্রাণীদের মেরুদণ্ড সবচেয়ে স্থিতিস্থাপক এবং সুগঠিত ।
২. Aves শ্রেণির প্রাণীদের দেহত্বক শুষ্ক ও পালক দিয়ে ঢাকা। পক্ষান্তরে Mammalia শ্রেণির প্রাণীদের দেহ লোমাবৃত, যাতে স্তনগ্রন্থি ও ঘর্মগ্রন্থি থাকে এ বৈশিষ্ট্যেও Mammalia উন্নত ।
৩. Aves শ্রেণির প্রাণীদের চোয়ালে কোনো দাত নেই, পক্ষান্তরে Mammalia শ্রেণির প্রাণীদের চোয়ালে বিভিন্ন ধরনের দাত থাকে ।
৪. Aves শ্রেণির প্রাণী ডিম থেকে বাচ্চা দেয়, পক্ষান্তরে Mammalia শ্রেণির প্রাণীরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মাতৃস্তন্যপান করে।
৫. Mammalia শ্রেণির প্রাণীদের বহিঃকর্ণে পিনা এবং উদর বক্ষগহ্বরের মধ্যস্থলে পেশিবহুল মধ্যচ্ছদা থাকে, যা Aves শ্রেণির প্রাণীদের থাকেনা।
উপরের বর্ণনার আলোকে বলা যায়, Mammalia শ্রেণির প্রাণীদের সবগুলো অঙ্গ Aves শ্রেণির প্রাণীদের থেকে সুগঠিত। তাই Mammalia শ্রেণি Aves শ্রেণি থেকে অধিকতর উন্নত।