শেয়ারFacebookWhatsApp

প্রজাতির সংজ্ঞা দাও।

উত্তর: প্রজাতি বলতে বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিলসম্পন্ন একদল জীবকে (উদ্ভিদ, প্রাণী) বোঝায় যারা নিজেদের মধ্যে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু অন্যদলের সদস্যের সাথে মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম।

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

প্রজাতির সংজ্ঞা দাও।

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর- question image

Sylhet · 2023

উত্তর

প্রজাতি বলতে বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিলসম্পন্ন একদল জীবকে (উদ্ভিদ, প্রাণী) বোঝায় যারা নিজেদের মধ্যে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু অন্যদলের সদস্যের সাথে মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম।

উত্তর

অনেক সময় একটি প্রজাতির সদস্যদের মধ্যে বেশ উল্লেখযোগ্য অঙ্গসংস্থানিক পার্থক্য থাকায় তাদের শ্রেণিকরণের ক্ষেএে উপপ্রজাতিক পদ ব্যবহার করা হয় । এ সব সদস্যকে একটি নির্দিষ্ট প্রজাতির উপপ্রজাতি হিসাবে গণ্য করা হয় । একটি নির্দিষ্ট প্রজাতির উপপ্রজাতির যৌনমিলেনর মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম উপপ্রজাতির নামকরনে তিনটি পদ ব্যবহার করা হয় । জীবের যে নামকরণ পদ্ধতিতে তিনটি পদ সমন্বয়ে নামকরণ করা হয়, তাকে ত্রিপদ নামকরণ বলা হয়।

উত্তর

উদ্দীপকে প্রদর্শিত চিত্রের বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে, এটি প্রাণিজগতের সবচেয়ে উন্নত পর্ব Chordata-এর বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত ৷ নিচে Chordata পর্বের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো- কর্ডাটা পর্বের প্রাণীদের জীবনের প্রাথমিক পর্যায়ে অথবা সারাজীবন চারটি মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে৷ যথা- ১. পৃষ্ঠীয় ফাপা ও নলাকার স্নায়ুরজ্জু ৷ ২. স্নায়ুরজ্জু নিচ দিয়ে প্রসারিত একটি দণ্ডাকৃতির ও স্থিতিস্থাপক নটোকর্ড ৷ ৩. গলবিলীয় ফুলকা রন্ধ এবং ৪. পায়ু পশ্চাৎ লেজ । চারটি অনুপম বৈশিষ্ট্য ছাড়াও কর্ডাটাদের নিম্নলিখিত সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান- ১. দেহ ত্রিস্তর বিশিষ্ট, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং প্রকৃত সিলোমযুক্ত। ২. দেহে অন্তঃখণ্ডায়ন বিদ্যমান। ৩. রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, হৃৎপিন্ড অঙ্কীয় এবং হেপাটিক পোর্টালতন্ত্র বিদ্যমান লোহিতকণিকায় হিমোগ্লোবিন থাকে । ৪. এন্ডোস্টাইল অথবা থাইরয়েড গ্রন্থি বিদ্যমান এবং পরিপাকতন্ত্রে পাকস্থলি ও তন্ত্র সুনির্দিষ্টভাবে পৃথক।

উত্তর

উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত অংশটি হলো নিরেট নটোকর্ড ৷ নটোকর্ডের ওপর ভিত্তি করে Chordata পর্বকে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়েছে। যথা- ১. Urochordata ২. Cephalochordata ও ৩. Vertebrata । নিচে এ উপপর্বগুলোর তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হলো- Urochordata উপপর্বের বৈশিষ্ট্য: ১. পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে না, কিন্তু লার্ভা দশায় কেবল লেজে নটোকর্ড থাকে। ২. দেহ টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত। ৩. পরিণত প্রাণী নিশ্চল: নিমজ্জিত বস্তুর সঙ্গে আটকে থাকে কিন্তু লার্ভা মুক্ত সাতারু। ৪. গলবিল বৃহৎ থলির মতো, এর প্রাচীর-এ অসংখ্য ফুলকা ছিদ্র বিদ্যমান থাকে । ৫. উভলিঙ্গ জীবনচকে ট্যাডপোল নামক লার্ভা দশা বিদ্যমান৷ Cephalochordata উপপর্বের বৈশিষ্ট্য: ১. এদের লার্ভা ও পরিণত প্রাণীতে নটোকর্ড দেহের সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত প্রসারিত ৷ ২. এদের সারাজীবন নটোকর্ড বিদ্যমান থাকে। ৩. গলবিলে ফুলকারন্ধ থাকে৷ Vertebrata উপপর্বের বৈশিষ্ট্য: ১. নটোকর্ড কোমলাস্থি বা অস্থি নির্মিত মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। ২. পৃষ্ঠীয় স্নায়ুরজ্জ্র সম্মুখপ্রান্ত রূপান্তরিত হয়ে মস্তিষ্ক গঠন করে এবং বাকি অংশ সুষুন্নাকাণ্ডে পরিণত হয়। কঙ্কাল সম্মূখপ্রান্তে পরিবর্তিত হয়ে করোটি গঠনের মাধ্যমে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে । ৩. মাছ ও আ্যামফিবিয়ান লার্ভাতে গলবিলীয় ফুলকারন্ধ থাকলেও পূর্ণাঙ্গ স্থলচর প্রাণীতে এগুলো ইউস্টেসিয়ান নালি, মধ্যকর্ণের গহ্বর, টনসিল, প্যারাথাইরয়েড গ্রন্থি ইত্যাদিতে পরিণত হয়৷
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাসSylhet
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।