শেয়ারFacebookWhatsApp

সিউডোসিলম 'বলতে কী বোঝো?

উত্তর: সিউডোসিলম বিশিষ্ট প্রাণীরা সিলোমবিহীন তবে ভ্রূণীয় পরিস্ফূটনের সময় অন্তস্থ ফাকা স্থানটিকে (ব্লাস্টোসিল) ঘিরে কখনও কখনও মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে। কিন্তু কোষগুলো কখনও পূর্ণ কোষস্তর বা পরিটোনিয়াম সৃষ্টি করে ব্রাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। Nematoda, Rotifera, Kinorhyncha প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা সিউডোসিলোমেট।

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

সিউডোসিলম 'বলতে কী বোঝো?

উদ্দীপক

গ্রামের পুকুরে গোসল করতে গিয়ে তারেক একটি প্রাণী দেখেছিল। প্রাণীটি আশ এবং পাখনা যুক্ত, কানকো উপস্থিত। বিজ্ঞানের ছাত্র হওয়ায় এ প্রাণীর পাশাপাশি সে আইশঁবিহীন এবং পিচ্ছিল গ্রন্থিময় ত্বক বিশিষ্ট, পালক যুক্ত, লোমযুক্ত প্রাণীদের কথা ভাবছিল।

Dinajpur · 2022

উত্তর

প্রাণীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে এদেরকে দলভুক্ত করার পদ্ধতিই হলো শ্রেণিবিন্যাস।

উত্তর

সিউডোসিলম বিশিষ্ট প্রাণীরা সিলোমবিহীন তবে ভ্রূণীয় পরিস্ফূটনের সময় অন্তস্থ ফাকা স্থানটিকে (ব্লাস্টোসিল) ঘিরে কখনও কখনও মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে। কিন্তু কোষগুলো কখনও পূর্ণ কোষস্তর বা পরিটোনিয়াম সৃষ্টি করে ব্রাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। Nematoda, Rotifera, Kinorhyncha প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা সিউডোসিলোমেট।

উত্তর

তারেকের দেখা প্রাণীটি অর্থাৎ মাছটি আইস ও পাকনা যুক্ত এবং এদের কলঙ্ক উপস্থিত। মাছটি Actinopterygii শ্রেণীর অন্তর্ভুক্ত। আবার তরুনাস্থিময় মাছ chondrichthyes শ্রেণীভুক্ত। নিম্নে Actinoptery gii ও শ্রেণীভুক্ত মাছের মাছের মধ্যে তুলনা করা হলো। question image

উত্তর

তারেকের ভাবনার অন্য প্রাণীগুলো হলো যথাক্রমে আইশবিহীন এবং পিচ্ছিল গ্রষ্থিময় ত্বকবিশিষ্ট প্রাণী যা Myxini শ্রেণিভুক্ত, পালকযুক্ত প্রাণী যা Aves শ্রেণির অন্তর্গত এবং লোমযুক্ত প্রাণী যা Mammalia শ্রেণিতে ভন্তর্ভুক্ত। এ সকল প্রাণীতে বিদ্যমান ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের কারণেই এদেরকে ভিন্ন ভিন্ন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিচে এদের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করা হলো: Myxini শ্রেণির বৈশিষ্ট্য: 1. দেহ আইশবিহীন, পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বকে আবৃত, পৃষ্ঠীয় পাখনাবিহীন। 2. মুখ প্রান্তে অবস্থিত এবং চারজোড়া কর্ষিকায় পরিবৃত। 3. গলবিলের দুপাশে মোট ৫-১৫ জোড়া ফুলকারন্ধ্র অবস্থিত । 4. হ্যাগফিশের নাসিকা-থলি মুখবিবরে উন্মুক্ত । 5. পরিপাকতন্ত্র পাকস্থলিবিহীন; অন্ত্রে সর্পিল কপাটিকা থাকে না। 6. কোনো লার্ভা দশা নেই। Aves বা পাখি শ্রেণীর বৈশিষ্ট্য: 1. দেহ পালক (feather)-এ আবৃত: গ্রীবা প্রলম্বিত এবং 'SS^{\prime} আকৃতির । 2. চোয়াল দাতবিহীন চঞ্চু-তে পরিণত হয়েছে। 3. উড্ডয়ন অঙ্গ হিসেবে অগ্রপদ দুটি ডানা-য় রূপান্তরিত হয়েছে। 4. অস্থিগুলো বায়ুগহ্বরপূর্ণ ও হালকা, অনেক হাড় একীভূর্ত হয়েছে। 5. ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি যুক্ত হয়েছে; স্বশনযন্ত্রে শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিঙ্কস থাকে। Mammalia বা স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য: 1. সমোষ্ণশোণিত বা এন্ডোথার্মিক প্রাণী; দেহত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত এবং লোম-এ আবৃত (তিমি ব্যতীত) । 2. পরিণত স্ত্রী প্রাণীর কার্যকারি স্তনগ্রন্থি থেকে ক্ষরিত মাতৃদুগ্ধ নবজাতক লালিত হয়। 3. বহিকর্ণে পিনা ও মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্রান্থি থাকে। চোয়াল বিভিন্ন ধরনের দাতযুক্ত৷ 4. দুটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা করোটি মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। 5. মাংসল ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা দিয়ে বক্ষ ও উদর গহ্বর পৃথক থাকে। 6. নিষেক অভ্যন্তরীণ। হৃৎপিন্ড সম্পৃণ চার প্রকোষ্ঠী।
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাসDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

  • Sarcopterygii
  • Actinopterygii
  • Chondrichthyes
  • Cephalaspidomorphi

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

  • অরীয়
  • গোলীয়
  • অপ্রতিসম
  • দ্বিপাশ্বীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

  • ব্যাঙ
  • মাছ
  • কুমির
  • পাখি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

  • Myxini
  • Chondrichthyes
  • Actinopterygii
  • Sarcopterygii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

  • Cavia porcellus
  • Naja naja
  • Copsychus saularis
  • Panthera tigris

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

  • সাইক্লয়েড
  • প্ল্যাকয়েড
  • টিনয়েড
  • গ্যানয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

  • নিডারিয়া
  • একাইনোডার্মাটা
  • পরিফেরা
  • মলাস্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

  • পরিফেরা
  • একাইনোডার্মাটা
  • অ্যানিলিডা
  • আর্থ্রোপোডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

  • অ্যামোটি
  • ট্রকোফোর
  • প্যারেনকাইমুলা
  • মিরাসিডিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

  • Mollusca
  • Annelida
  • Echinodermata
  • Cnidaria

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।