উদ্দীপকের X এ একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের কথা বলা হয়েছে।নিচে এদের বৈশিষ্ট্যসমূহ দেয়া হল:
১.পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চঅরীয় প্রতিসম (pentaradial symmetry), অখণ্ডকায়িত, তারকাকার, গোলাকার, চাকতির মতো।
২. দেহ কণ্টকময়, স্পাইন (spine) ও পেডিসিলারি (pedicellariae) নামক বহিঃকঙ্কালযুক্ত ।
৩. দেহ মৌখিক (oral) ও বিমৌখিক (aboral) তলে বিন্যস্ত।
৪.দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট অনন্য গড়নের পানি সংবহনতন্ত্র (water vuscular system) রয়েছে । এর সংশ্লিষ্ট নালিকা পদ বা টিউব ফিট (tube feet) এদের চলন অঙ্গ । এ তন্ত্রটি চলন ছাড়াও শ্বসন, খাদ্য
আহরণেও সাহায্য করে ।
৫. রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত তবে হিমাল (haemal) ও পেরিহিমালতন্ত্র সংবহনতন্ত্রের কাজ করে ।
৬. রেচনতন্ত্র নেই ।
৭. ত্বকীয় ফুলকা, নালিকা পা বা শ্বসনবৃক্ষ ইত্যাদি দিয়ে শ্বসন সম্পন্ন হয় ।
৮.একলিঙ্গ প্রাণী; নিষেক বাহ্যিক; জীবনচক্রে মুক্ত সাঁতারু বাইপিনারিয়া,অরিকুলারিয়া, অফিউকিটাস কিংবা একাইনোকিটাস লার্ভা বিদ্যমান ।
৯.সকল সদস্যই মুক্তজীবী সামুদ্রিক; এদের কোনো পরজীবী সদস্য নেই ।