উদ্দীপকে উল্লেখিত “P” হলো Urochordata. Urochordata এর তিনটি শ্রেণি হলো Ascidiacca,Thaliacea,Larvacea. উক্ত শ্রেণিগুলোর পার্থক্য নিচে দেওয়া হল :
Class-1: Ascidiacea (অ্যাসিডিসিয়া) :
এ শ্রেণীভূক্ত প্রাণীর দেহ স্ফীতকার বা নলাকার দেহের আবরণ স্থায়ী, পুরু ও অর্ধস্বচ্ছ। পরিণত প্রাণীতে লেজ থাকে না। যেমন- Ascidia mentula, Hardmania momus প্রভৃতি।
Class-2: Thaliacea (থ্যালিয়েসিয়া) :
এ শ্রেণীভূক্ত সদস্যরা দেখতে লেবু বা পিপে আকৃতির। দেহের আবরণ পাতলা ও স্বচ্ছ। পরিণত প্রাণী লেজবিহীন। যেমন- Salpa maxima, Pyrosoma atlanticum প্রভৃতি।
Class-3: Larvacea (লার্ভেসিয়া) :
এ শ্রেণীর প্রজাতিরা বাঁকা ব্যাঙাচি আকৃতির। আবরণ সামরিক জিলেটিন এর মত ও স্বচ্ছ। পরিণত প্রাণী থাকে না। যেমন- Oikopleura dioca, Appendicularia প্রভৃতি।