শেয়ারFacebookWhatsApp

প্রজাতি কী?

উত্তর: শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হলো প্রজাতি।

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

প্রজাতি কী?

উদ্দীপক

সাদিক তার কলেজের মিউজিয়ামে চিংড়ি মাছ, হাঙ্গর মাছ এবং রুই যাই দেখলো।

Mymensingh · 2021

উত্তর

শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হলো প্রজাতি।

উত্তর

পৃথিবীতে বিরাজমান জীবসমূহের জিনগত, প্রজাতিগত ও পরিবেশগত কারণে যে ভিন্নতা পরিলক্ষিত হয় সামগ্রিকভাবে তাকে জীববৈচিত্র্য বলে। জীব বলতে অণুজীব, ছত্রাক, উদ্ভিদ ও প্রাণীকে বুঝায়। এরা একটি থেকে অপরটি ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত এবং পৃথকযোগ্য। কাজেই জীববৈচিত্র্যকে সাধারণত তিনটি পর্যায়ে আলোচনা করা যায়। যথা : জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং ইকোসিস্টেমগত বৈচিত্র্য। এ তিন প্রকার বৈচিত্র্য মিলিতভাবে সৃষ্টি করে জীববৈচিত্র্য ।

উত্তর

উদ্দীপকের প্রথম প্রাণীটি হলো চিংড়ি মাছ। এটি Arthropoda পর্বের প্রাণী। নিচে Arthropoda পর্বের বৈশিষ্ট্য আলোচনা করা হলো- ১. এ পর্বের প্রাণীদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী, খণ্ডায়িত এবং টেগমাটায় (Tegmata) বিভক্ত । ২. দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ বর্তমান, মস্তকে একজোড়া বা দুই জোড়া অ্যান্টেনা ও একজোড়া পুঞ্জাক্ষী থাকে। ৩. মুখ সর্বদা বিভিন্ন প্রকার মুখোপাঙ্গ দ্বারা পরিবেষ্টিত থাকে। ৪. কিউটিকল নিয়ে বহিঃকঙ্কাল গঠিত, যা নির্দিষ্ট সময় পরপর পরিত্যক্ত হয়। ৫. সিলোম সংক্ষিপ্ত এবং হিমোসিলে রূপান্তরিত। সংবহনতন্ত্র উন্মুক্ত ধরনের। ৬. মালপিজিয়ান নালিকা প্রধান রেচন অঙ্গ। এ ছাড়াও রয়েছে কক্সাল গ্রন্থি ও অ্যান্টেনাল গ্রন্থি বা সবুজ গ্রন্থি ।

উত্তর

উদ্দীপকের শেষোক্ত প্রাণী দুটি হলো হাঙ্গর মাছ এবং রুইমাছ। এরা একই পর্বের হলেও এরা আলাদা শ্রেণির। নিচে তা বিশ্লেষণ করা হলো- হাঙ্গর মাছের বৈশিষ্ট্য : ১. দেহ অসংখ্য ক্ষুদ্র প্ল্যাকয়েড আইশে আবৃত। ২. অন্তঃকঙ্কাল সম্পূর্ণভাবে তরুণাস্থিময়। ৩. মাথার দু'পাশে ৫-৭ জোড়া ফুলকারন্দ্র পৃথকভাবে বাইরে উন্মুক্ত। ৪. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি অসমান । এ সকল বৈশিষ্ট্যের কারণে প্রাণীটি Chondrichthyes শ্রেণির অন্তর্গত । রুইমাছের বৈশিষ্ট্য : ১. এদের অন্তঃকঙ্কাল অস্থিময়। ২. ত্বক গ্রন্থিময় এবং সাধারণত সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আঁইশে আবৃত। ৩. মাথার দু'পাশে একটি করে ফুলকারন্দ্র অবস্থিত যা কানকো দিয়ে আবৃত। ৪. পৌচ্ছিক পাখনা হোমোসাকাল। ৫. এদের বায়ুথলি বা পটকা বিদ্যমান । এসব বৈশিষ্ট্যের কারণে প্রাণীটি Actinopterygii শ্রেণির অন্তর্গত প্রাণী । উপরের বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা করলে দেখা যায় প্রাণীদ্বয় Vertebrata উপপর্বের যথাক্রমে Chondrichthyes ও Actinopterygii শ্রেণির প্রাণী। অর্থাৎ প্রাণী দুটির মধ্যে শ্রেণিতাত্ত্বিক ভিন্নতা রয়েছে। তবে উভয় প্রাণীই Chordata পর্বের।
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাসMymensingh
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।