উদ্দীপকে A, B ও C চিহ্নিত প্রাণী তিনটি যথাক্রমে Salpa maxima, Branchiostoma lanceolatum এবং Copsychus saularis (দোয়েল). উদ্দীপকের তিনটি প্রাণীই Chordata পর্বের। তবে এরা বৈশিষ্ট্যের আলোকে Chordata পর্বের তিনটি ভিন্ন উপপর্বে অবস্থান করে। A, B ও C প্রাণী তিনটি যথাক্রমে Urochordata, Cephalochordata এবং Vertebrata উপপর্বের অন্তর্ভুক্ত। কর্ডাটা পর্বের এই তিনটি উপপর্বের মধ্যে Urochordata ও Cephalochordata উপপর্বের প্রাণীদের Protochordata বা আদি কর্ডাটা বলা হয়। কারণ এদের দেহে সারাজীবন ধরে কর্ডেটদের মৌলিক বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে এবং কখন এদের মেরুদণ্ড থাকে না। অন্যদিকে Vertebrata উপপর্বের প্রাণীদের কর্ডেট-এর মৌলিক বৈশিষ্ট্য কেবল ভূণীয় দশায় থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় এদের-
i. নটোকর্ড কোমলাস্থি বা অস্থি নির্মিত মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়।
ii. পৃষ্ঠীয় স্নায়ুরজ্জুর সম্মুখপ্রান্ত রূপান্তরিত হয়ে মস্তিষ্ক গঠন করে এবং বাকি অংশ সুষুম্নাকাণ্ডে পরিণত হয়।
iii. মাছ ও অ্যামফিবিয়ান লার্ভাতে গলবিলীয় ফুলকারন্দ্র থাকলেও পূর্ণাঙ্গ স্থলচর প্রাণীতে এগুলো ইউস্টেসিয়ান নালি, মধ্যকর্ণের গহ্বর, টনসিল, প্যারাথাইরয়েড গ্রন্থি ইত্যাদিতে পরিণত হয়।
কাজেই দেখা যাচ্ছে যে, উদ্দীপকের Vertebrata উপপর্বের C প্রাণীটি A ও B প্রাণী দুটির চেয়ে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন। এজন্যই C প্রাণীটি তুলনামূলকভাবে অধিক উন্নত।