শেয়ারFacebookWhatsApp

প্রজাতি কী?

উত্তর: প্রজাতি হলো শ্রেণিবিন্যাসের একটি মৌলিক একক । বা প্রজাতি হল সর্বাধিক চারিত্রিক বৈশিষ্ট্যের মিল সম্পন্ন একদল প্রাকৃতিক জীবগোষ্ঠী, যারা নিজেদের মধ্যে যৌন প্রজননের মাধ্যমে সন্তান উৎপন্ন করে।

HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল

প্রজাতি কী?

উদ্দীপক

বিশেষ এক ধরনের সামুদ্রিক প্রাণী আছে যারা লার্ভা অবস্থায় সাঁতার কাটে কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় কিছু উন্নত বৈশিষ্ট্য হারিয়ে উদ্ভিদের মত স্থায়ীভাবে বাস করে। এরা এবং হাঙ্গর একই পর্বের হলেও একই উপপর্বের নয়।

Dhaka · 2019

উত্তর

প্রজাতি হলো শ্রেণিবিন্যাসের একটি মৌলিক একক । বা প্রজাতি হল সর্বাধিক চারিত্রিক বৈশিষ্ট্যের মিল সম্পন্ন একদল প্রাকৃতিক জীবগোষ্ঠী, যারা নিজেদের মধ্যে যৌন প্রজননের মাধ্যমে সন্তান উৎপন্ন করে।

উত্তর

কোন প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায় তখন সে ধরনের প্রতিসাম্য কে অরীয় প্রতিসাম্য বলে। যে সকল প্রাণীতে এই প্রতিসাম্যতা দেখা যায় সে সকল প্রাণীকে অরীয় প্রতিসম প্রাণী বলে। প্রতিসাম্য বলতে প্রাণী দেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। যেসব প্রাণীর দেহকে কোন না কোন অক্ষর বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় সেসব প্রাণীকে প্রতিসাম্য প্রাণী বলে। হাইড্রা,জেলিফিশ,সী অ্যানিমোন সম্পর্কিত গোষ্ঠীভুক্ত প্রাণী যাদের অনুলম্ব অক্ষের এক প্রান্তে মুখ অবস্থিত সেসব প্রাণীতে অরীয় প্রতিসাম্য দেখা যায়।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটি হল হাঙ্গর যা কনড্রিকথিস শ্রেণীর অন্তর্গত। প্রকৃত চোয়াল ও জোড় উপাঙ্গবিশিষ্ট এবং তরুণাস্থি ও অস্থিময় প্রাণী গোষ্ঠী হিসেবে Gnathostomata অধিশ্রেণি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অন্তর্গত শ্রেণি হল কনড্রিকথিস । নিম্নে এর শ্রেণীগত বৈশিষ্ট্য উল্লেখ করা হলো - ১) দেহ অসংখ্য ক্ষুদ্র প্লাকয়েড নামক সূক্ষ্ম কাটার মত আইশে আবৃত বা নগ্ম ২) পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের ৩) মাথার দুই পাশে পাঁচ থেকে সাত জোড়া ফুলকারন্ধ্র পৃথকভাবে দেহের বাইরে উন্মুক্ত ; কানকো থাকে না। ৪) বায়ুথলি থাকে না ৫) একলিঙ্গ, অন্তঃনিষেক ঘটে, প্রত্যক্ষ পরিস্ফুটন দেখা যায়। ৬) অন্তঃকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময় ;মেরুদন্ডে ক্ষয়িত নটোকর্ড থাকে। ৭) পরিপাকতন্ত্রে "J" আকৃতির পাকস্থলী, সর্পিল কপাটিকা সমৃদ্ধ অন্ত্রএবং চর্বিযুক্ত যকৃত থাকে। ইত্যাদি বৈশিষ্ট্য হাঙ্গরের লক্ষণীয়।

উত্তর

উদ্দীপকের ১ম প্রাণীটি হলো Ascidia montula. ২য় প্রানীটি হল হাঙ্গর (Scoliodon) যা Chordata পর্ব ও Urochordata এবং Vertebra উপপর্বভুক্ত প্রাণী। অ্যাসিডিয়া ও হাঙ্গর একই পর্বভুক্ত হলেও একই উপ পর্বভুক্ত নয়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো - ১) অ্যাসিডিয়াতে ভ্রূণ অবস্থায় লেজের দিকে নটোকর্ড অবস্থান করে কিন্তু সারাজীবন ব্যাপী নটোকর্ড থাকে না । অন্যদিকে Scoliodon এ সারা জীবনব্যাপী দেহের পৃষ্ঠভাগ বরাবর দন্ডাকার নটোকর্ড থাকে ২) হাঙ্গরের নটোকর্ড মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয় কিন্তু Ascidia তে তা হয় না।৩) হাঙ্গরের মস্তিষ্ক সুষুম্নাকান্ডে রূপান্তরিত হলেও অ্যাসিডিয়ার তা হয় না। ৪) হাঙ্গরের দেহ অসংখ্য ক্ষুদ্র প্লাকয়েড নামক সূক্ষ্ম কাটার মত আইশে আবৃত অথবা নগ্ন। অপরদিকে অ্যাসিডিয়ার দেহ অর্ধস্বচ্ছ ও চামড়ার মত টিউনিক নামক আবরণে আবৃত। ৫) Scoliodon এর পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের অপরদিকে AscidiaAscidia^{\prime}র লার্ভা লেজ বিশিষ্ট পরিণত প্রাণী লেজবিহীন। ৬) হাঙ্গরে বায়ুথলি থাকে না কিন্তু অ্যাসিডিয়ার থলে আকৃতির সুগঠিত গলবিলে অসংখ্য ফুলকো রন্ধ্র আড়াআড়িভাবে অবস্থান করে। এরকম অসংখ্য পার্থক্য অ্যাসিডিয়া ও হাঙ্গর এর ভিতরে লক্ষ্য করা যায়। তাই উদ্দীপকের শেষ বাক্যটি অর্থাৎ আসিডিয়া এবং হাঙ্গর একই পর্বের হলেও একই উপপর্বের নয় -যথার্থ।
HSCBiology 2nd PaperChapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাসDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

Sylhet · 2016

  • Sarcopterygii
  • Actinopterygii
  • Chondrichthyes
  • Cephalaspidomorphi

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখাকোষ iii. পুঞ্জাক্ষি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

Jessore · 2016

  • অরীয়
  • গোলীয়
  • অপ্রতিসম
  • দ্বিপাশ্বীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভেনাস হার্ট পাওয়া যায়—

Jessore · 2016

  • ব্যাঙ
  • মাছ
  • কুমির
  • পাখি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

Comilla · 2016

  • Myxini
  • Chondrichthyes
  • Actinopterygii
  • Sarcopterygii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

Dhaka · 2016

  • Cavia porcellus
  • Naja naja
  • Copsychus saularis
  • Panthera tigris

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?

Dhaka · 2016

  • সাইক্লয়েড
  • প্ল্যাকয়েড
  • টিনয়েড
  • গ্যানয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?

Jessore · 2016

  • নিডারিয়া
  • একাইনোডার্মাটা
  • পরিফেরা
  • মলাস্কা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

Jessore · 2016

  • পরিফেরা
  • একাইনোডার্মাটা
  • অ্যানিলিডা
  • আর্থ্রোপোডা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

Sylhet · 2016

  • অ্যামোটি
  • ট্রকোফোর
  • প্যারেনকাইমুলা
  • মিরাসিডিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

Dinajpur · 2016

  • Mollusca
  • Annelida
  • Echinodermata
  • Cnidaria

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকের প্রাণীটরফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লিখিতউদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- i. সন্ধিযুক্ত উপাঙ্গ ii. শিখQ চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?ভেনাস হার্ট পাওয়া যায়—'রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ' (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী?কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।