সকল কর্ডেট মেরুদন্ডী নয় -ব্যাখ্যা কর।
উত্তর: কর্ডাটা পর্বের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হলো - i) দণ্ডকার স্থিতিস্থাপক নটোকর্ড, ii) ফাপা পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু, iii) গলবিলীয় ফুলকা রন্ধ্রের উপস্থিতি। এই কর্ডাটা পর্বকে আবার তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে ।১) Urochordata ২)Cephalocordata ৩)Vertebrata Urochordata ও Cephalochordata পর্বভুক্ত কর্ডেটদেরকে বলা হয় আদি কর্ডেট। এদের দেহে সারাজীবন ধরে কর্ডেট বৈশিষ্ট্যসমূহ উপস্থিত থাকে এবং কোন সময়ই মেরুদন্ড থাকেনা। কিন্তু Vertebrata উপপর্বভুক্ত কর্ডেটদের শুধুমাত্র ভ্রুণীয় দশায় কর্ডেট বৈশিষ্ট্য সমূহ উপস্থিত থাকে এবং পরিণত অবস্থায় নটোকর্ড মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, স্নায়ু রজ্জু প্রতিস্থাপিত হয় মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড গঠন করে।অতএব দেখা যাচ্ছে কর্ডেট প্রাণীদের মধ্যে প্রোটোকর্ডেটদের মেরুদণ্ড থাকে না। তাই সকল মেরুদন্ডী প্রাণী করডেট কিন্তু সকল কর্ডেট মেরুদন্ডী নয়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
সকল কর্ডেট মেরুদন্ডী নয় -ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর