অরীয় প্রতিসম প্রাণী বলতে কি বুঝ?
উত্তর: কোন প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায় তখন সে ধরনের প্রতিসাম্য কে অরীয় প্রতিসাম্য বলে। যে সকল প্রাণীতে এই প্রতিসাম্যতা দেখা যায় সে সকল প্রাণীকে অরীয় প্রতিসম প্রাণী বলে। প্রতিসাম্য বলতে প্রাণী দেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। যেসব প্রাণীর দেহকে কোন না কোন অক্ষর বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় সেসব প্রাণীকে প্রতিসাম্য প্রাণী বলে। হাইড্রা,জেলিফিশ,সী অ্যানিমোন সম্পর্কিত গোষ্ঠীভুক্ত প্রাণী যাদের অনুলম্ব অক্ষের এক প্রান্তে মুখ অবস্থিত সেসব প্রাণীতে অরীয় প্রতিসাম্য দেখা যায়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
অরীয় প্রতিসম প্রাণী বলতে কি বুঝ?
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর