উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো যকৃৎ। নিচে যকৃতের সূক্ষ্ম গঠন বর্ণনা করা হলো-
যকৃত উদর গহ্বরের উপরিভাগের ডানদিকে ডায়াফ্রামের ঠিক নিচে ডিওডেনাম ও ডান বৃক্কের উপর দিকে পাকস্থলির ডানপাশে অবস্থিত। এটি দেখতে লালচে বর্ণের ত্রিকোণাকার অঙ্গ। গ্লিসনস ক্যাপসুল নামক যোজক কলা দ্বারা আবৃত। ফ্যালসির্ফম লিগামেন্ট নামক মেসেন্টারি দ্বারা ডান ও বাম লোব নামক দুটি প্রধান লোবে বিভক্ত। ডান লোবটি বাম লোবের চেয়ে প্রায় ৬ গুণ বেশি বড়। ডান লোবটির অঙ্কীয় দিকে আবার কোয়াড্রেট লোব এবং কোডেট লোবে বিভক্ত। কলম আকৃতির পিত্তথলিটি কোয়াডেট লোবের নিচে যুক্ত থাকে।
প্রতি লোবিউলে অসংখ্য হেপাটিক কোষ থাকে। সাইকেলের চাকার স্পোকের মতো কোষগুলো বিন্যস্ত। রক্ত চলাচলের জন্য লোবিউলের মাঝে সাইনুসয়েড হেপাটিক শিরা, হেপাটিক ধমনি ও হেপাটিক পোর্টাল শিরা বিদ্যমান থাকে। একটি হেপাটিক ধমনির শাখা, একটি পোর্টাল শিরার শাখা ও একটি পিত্তনালির শাখা লোবিউলগুলোর অন্তর্বর্তী স্থানে দেখা যায়। যকৃত নালি পিত্তনালির সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালি গঠন করে। এটি পরে ভ্যাটার এর অ্যাম্পুলা নামক নালির মাধ্যমে ডিওডেনামে উন্মক্ত হয়।