উদ্দীপকে Y দ্বারা স্থূলতার ২য় স্তরকে বুঝানো হয়েছে। এখানে Y এর BMI 35.0 - 39.9 kg/m2। সাধারণত একজন মানুষের BMI 30 kg/m2 এর বেশি হলে সে স্থূলতাজনিত সমস্যায় ভুগছে বলে ধরা হয়। স্থূলতার জন্য যে শুধুমাত্র অতিরিক্ত খাদ্য গ্রহণই দায়ী তা নয় আরও অনেক কারণে BMI বাড়তে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
১. জীবনযাত্রা প্রণালী: অলস জীবন যাপন করা, কায়িক পরিশ্রম না করা, ডেস্ক জব করা।
২. শিক্ষার অভাব: স্থূলতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে না জানা, ভালো খাদ্য সম্পর্কে জ্ঞান না থাকা, বাচ্চাদের মাত্রাতিরিক্ত খাওয়ানো, খাবারের প্রতি আকর্ষণ।
৩. নিদ্রাহীনতা: রাতে সাত ঘণ্টার কম ঘুম। কারণ ঘুম কম হলে খাবারের প্রতি আগ্রহ বেড়ে যায় অতিরিক্ত ক্ষুধা থেকে।
৪. ওষুধ সেবন: কিছু ওষুধ, যেমন- স্টেরয়েড, বিষন্নতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধ নিয়মিত সেবনে স্থূলতার প্রবণতা দেখা যায়।
৫. জিনগত সমস্যা: পারিবারিক হিস্ট্রি ও জিনগত সমস্যার কারণে স্থূলতা দেখা দেয়।
সুতরাং উপরে বর্ণিত স্থূলতার কারণগুলো বিশ্লেষণ করে বলা যায় BMI বাড়ার জন্য শুধুমাত্র অতিরিক্ত খাদ্যগ্রহণই দায়ী নয়।