উদ্দীপকের P পর্বের প্রাণীটি হলো ঘাসফড়িং। এর ব্রাশ বর্ডার সম্বলিত নালিটি মালপিজিয়ান নালিকা, যার সাথে সংশ্লিষ্ট তন্ত্র হলো ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অবস্থা হলো মালপিজিয়ান নালিকা। নিচে এর গঠন ও কাজ চিত্রসহ ব্যাখ্যা করা হলো-
সুতার মতো হলুদ রঙের মালপিজিয়ান নালিকাগুলো গুচ্ছাকারে অবস্থান করে। এরা আকারে ক্ষুদ্র, বেলনাকার, কুণ্ডলীকৃত, মুক্ত ও প্রান্তবদ্ধ। এদের মুক্ত প্রান্তগুলো হিমোসিলের রক্তে ভাসমান অবস্থায় থাকে এবং অন্যপ্রান্ত পাকস্থলি ও অন্ত্রের সংযোগস্থলে সংযুক্ত থাকে। এসব নালিকার প্রাচীর একস্তরী কোষে গঠিত, যার বাইরের দিকে ভিত্তি পর্দা ও ভেতরের দিকে অসংখ্য মাইক্রোভিলাই যুক্ত। এতে হিমোসিল থেকে নাইট্রোজেন ঘটিত রেচন বস্তুসমূহ ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে এবং মাইক্রোভিলাইসমূহের আন্দোলনে অন্ত্রের ভিতরে এসে পড়ে। এক্ষেত্রে মাইক্রোভিলাইগুলো সম্মিলিতভাবে বৈশিষ্ট্যপূর্ণ ব্রাশ বর্ডার গঠন করে। নালিকাগুলো নিজে ততটা নড়াচড়া করে না বরং এরা হিমোসিলে হিমোলিম্ফের আন্দোলনে নড়াচড়া করে রেচন সম্পন্ন করে থাকে ।
কাজ: মালপিজিয়ান নালিকা হিমোসিলের হিমোলিম্ফ হতে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ সংগ্রহ করে অন্ত্রে প্রেরণ করে। এরা দেহের অসমোরেগুলেশনে ভূমিকা পালন করে।