উদ্দীপকে উল্লিখিত প্রথম (P) ও তৃতীয় (R) হলো যথাক্রমে আলু ও ভাত, যা শর্করা জাতীয় খাদ্যের উৎস। নিচে এর পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পাকস্থলি থেকে ক্ষুদ্রান্ত্রে এলে তা অগ্ন্যাশয় রস ও আন্ত্রিক রসের ক্রিয়ায় পরিপাক হতে থাকে অগ্ন্যাশয়ের অ্যামাইলেজ ক্লোরাইড আয়নের উপস্থিতিতে সামান্য ক্ষারধর্মী পরিবেশে স্টার্চ, গ্লাইকোজেন ও ডেক্সট্রিনকে আর্দ্রবিশ্লিষ্ট করে মল্টোজ, মল্টোট্রায়োজ ও লিমিট ডেক্সট্রিন নামে ক্ষুদ্র ডেক্সট্রিন অণু উৎপন্ন করে । মল্টেজ এনজাইম মল্টোজের উপর কাজ করে গ্লুকোজে পরিণত করে যা আন্ত্রিক রসের এনজাইমের ক্রিয়ার ক্ষেত্রে লক্ষ করা যায়।
আন্ত্রিক অ্যামাইলেজ স্টার্চ, ডেক্সট্রিন প্রভৃতি পলিস্যাকারাইডকে আর্দ্রবিশ্লিষ্ট করে মল্টোজ, মল্টোট্রায়োজ ও ক্ষুদ্র ডেক্সট্রিন অণু উৎপন্ন করে। আইসোমল্টেজ এনজাইম আইসোমল্টোজকে আর্দ্রবিশ্লিষ্ট করে মল্টোজ ও গ্লুকোজ উৎপন্ন করে। মল্টোজকে মল্টেজ এনজাইম ভেঙে গ্লুকোজ উৎপন্ন করে এবং সুক্রেজ এনজাইম সুক্রোজ নামক ডাইস্যাকারাইডকে ভেঙে এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজে পরিণত করে। এভাবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়।