উদ্দীপকের "B" চিহ্নিত অংশটি হল ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে সকল খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে।
ক্ষুদ্রান্ত হতে শর্করা, লিপিড, প্রোটিনজাতীয় খাদ্য পরিপাকের এনজাইম ক্ষরিত হয়। শর্করা পরিপাক করার জন্য প্রধান এনজাইমগুলো হলো - সুক্রেজ, ল্যাকটোজ, মল্টেজ, অ্যামাইলেস ইত্যাদি। স্টার্চ বা গ্লাইকোজেন এমাইলেজ এনজাইমের প্রভাবে ডাইসেকারাইড ও তা পরবর্তীতে অ্যামাইলাইটিক এঞ্জাইমের প্রভাবে মনোস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজে পরিণত হয়। এছাড়াও মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ যথাক্রমে মল্টেজ,সুক্রেজ,ল্যাকটেজ এনজাইমের প্রভাবে বিশ্লেষিত হয়ে মনোস্যাকারাইড এ রূপান্তরিত হয়ক্ষুদ্রান্তে আমিষ পরিপাককারী এনজাইম ট্রিপ্সিন, কাইমোট্রিপসিন,পেপটাইডেজ, কার্বোক্সিপেপটাইডেজ, কোলাজিনেজ ইত্যাদি এনজাইম বিদ্যমান। এরা পরবর্তীতে বিশ্লেষিত হয়ে শোষণক্ষ্ম এমিনো এসিডে পরিনত হয়। ক্ষুদ্রান্তেত অগ্ন্যাশয় রসে পরিপাককারী এনজাইম লাইপেজ, ফস্ফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ বিদ্যমান। এরা চর্বিকে ফ্যাটে এসিড ও গ্লিসারলে পরিণত করে। উপরোক্ত আলোচনা হতে বোঝা যায় যে ক্ষুদ্রান্তে সকল খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে।