শেয়ারFacebookWhatsApp

অরনিথিন চক্র কী?

উত্তর: যে চক্রের মাধ্যমে যকৃতে শর্করা বিপাকে সৃষ্ট CO2 এর সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে ইউরিয়া সৃষ্টি করে তা হলো অরনিথিন চক্র।

HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল

অরনিথিন চক্র কী?

উদ্দীপক

পরিপাকতন্ত্র পৌষ্টিকনালি এবং পরিপাকগ্রন্থি নিয়ে গঠিত। পরিপাক গ্রন্থি বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করে যেগুলো খাবার হজমে সহায়তা করে। গ্রন্থিগুলোর মধ্যে যকৃত মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এটি কমপক্ষে ৫০০ টি গুরুত্বপূর্ণ কাজ করে। স্নায়ু এবং হরমোনগুলো পরিপাক গ্রন্থির পেরিস্ট্যালসিস প্রক্রিয়া এবং নিঃসরণের মাধ্যমে পরিপাক নিয়ন্ত্রণ করে।

কুমিল্লা ক্যাডেট কলেজ · 2024

উত্তর

যে চক্রের মাধ্যমে যকৃতে শর্করা বিপাকে সৃষ্ট CO2 এর সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে ইউরিয়া সৃষ্টি করে তা হলো অরনিথিন চক্র।

উত্তর

পাকস্থলি পরিপাকে অংশগ্রহণ করলেও নিজে হজম হয় না। কারণ পাকস্থলিতে নিঃসৃত এনজাইমগুলো নিস্ক্রিয় অবস্থায় থাকে। পাকস্থলির প্রাচীর মিউকাস দ্বারা আবৃত থাকে। ফলে এনজাইমগুলো সরাসরি কোষের সংস্পর্শে আসতে পারে না। আবার কোষের এন্টিএনজাইম পাকস্থলির প্রাচীরস্থ কোষের উপর বিভিন্ন এনজাইমকে ক্রিয়া করতে বাধা দেয়। তাই পাকস্থলিতে HCI দ্বারা খাদ্য পরিপাক হলেও পাকস্থলি নিজে পরিপাক হয় না ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিটি হলো যকৃত। এ গ্রন্থিটির কার্যাবলি নিচে বর্ণনা করা হলো- মানবদেহের বিভিন্ন সঞ্চয় ও বিপাকীয় কার্যক্রমে যকৃত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যকৃত কোষে জমা হয়। যকৃত স্নেহে দ্রবণীয় ভিটামিনসমূহ (A, D, E, K), পানিতে দ্রবণীয় ভিটামিন (B, C), নিকোটিনিক অ্যাসিড (B12) এবং ফলিক অ্যাসিড সঞ্চয় করে। এছাড়া সুস্থ দেহের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ, যেমন- কপার, জিঙ্ক, কোবাল্ট, মলিবডেনাম প্রভৃতিসহ আয়রন ও পটাশিয়ামও যকৃত সঞ্চয় করে। যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয়ে পিত্তথলিতে জমা থাকে যা খাদ্য পরিপাকের কাজে লাগে । রক্তের অতিরিক্ত লিপিড যকৃতে গ্লাইকোলিপিড হিসেবে সঞ্চিত হয়। এছাড়া যকৃত প্রায় ১৫০০ ঘন সে.মি. পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে। যকৃত কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যকৃত রক্তের প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন বিপাকের ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামোনিয়া সৃষ্টি হয়, যা অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া গঠন করে। যকৃত মৃতপ্রায় লোহিত রক্তকণিকাসমূহকে রক্ত থেকে অপসারণ করে এবং নতুন লোহিত রক্তকণিকা গঠনের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে। এছাড়া যকৃত বিষাক্ত পদাৰ্থ, ব্যাকটেরিয়া ও ক্ষতিকর পদার্থ রক্ত থেকে অপসারণ করে। সুতরাং মানবদেহের বিভিন্ন সঞ্চয় ও বিপাকীয় কার্যক্রমে যকৃত গুরুত্বপূর্ণ অঙ্গ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি হলো পরিপাক। মানবদেহে খাদ্যের পরিপাক প্রক্রিয়া স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত ক্ষুধা কেন্দ্র মানুষের ক্ষুধা ও খাদ্যগ্রহণ নিয়ন্ত্রণ করে। দুটি ভিন্ন ধরনের স্নায়ু মানুষের খাদ্য পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এদেরকে অন্তর্নিহিত স্নায়ুজালক বা ইনট্রিনসিক প্লেক্সাস ও বহির্নিহিত স্নায়ুজালক বা এক্সট্রিনসিক প্লেক্সাস বলে। অন্তর্নিহিত স্নায়ুজালক: পরিপাকতন্ত্রের ইনট্রিনসিক প্লেক্সাসকে এন্টেরিক স্নায়ুতন্ত্র বা অন্ত্রীয় স্নায়ুতন্ত্র বলে। এগুলো পৌষ্টিকনালির অন্ননালি, পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র ও কোলনের প্রাচীরে ঘন সন্নিবিষ্ট জালিকা গঠন করে বিন্যস্ত থাকে। এগুলো পৌষ্টিকনালির ভেতর থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলি নিয়ন্ত্রণ করে। দুই ধরনের ইনট্রিনসিক প্লেক্সাস পরিপাকতন্ত্রের সংক্ষিপ্ত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এদের একটি হলো মায়েনটারিক প্লেক্সাস যা পরিপাকতন্ত্রের সংক্ষিপ্ত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং অন্যটি হলো সাবমিউকোসাল প্লেক্সাস যা পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের নিঃসরণ কার্যাবলি নিয়ন্ত্রণ করে। এন্টেরিক স্নায়ুতন্ত্র খাদ্যের পুষ্টিগুণ ও পরিমাণ দেখে এর সাড়া প্রদান করার ক্ষমতা পরিবর্তন করতে পারে। বহির্নিহিত স্নায়ুজালক: এগুলো পৌষ্টিকনালির বাহির থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলি নিয়ন্ত্রণ করে। এরা পরিপাকতন্ত্রের দীর্ঘ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন- খাদ্যের ঘ্রাণ নিয়ে, স্বাদ গ্রহণ করে কিংবা খাদ্য দেখে খাদ্যের প্রতি সাড়া দেয়া। অ্যাসিটালকোলিন পৌষ্টিকনালির ভেতর দিয়ে খাদ্য এবং পানীয় দ্রুত প্রবাহিত হতে শক্তি প্রয়োগ করে। এছাড়া এটি পাকস্থলি ও অগ্ন্যাশয় হতে অধিক পরিমাণ পাচক রস নিঃসরণকে উদ্দীপিত করে। অ্যাডরেনালিন পাকস্থলি ও অন্ত্রের পেশিকে শিথিল করে এবং এসব অঙ্গে রক্ত প্রবাহ মন্থর করে।
HSCBiology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণকুমিল্লা ক্যাডেট কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

Dinajpur · 2017

স্পাইরাকল কী?
"পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়।"- ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত B অংশে খাদ্যের পরিপাকে পৌষ্টিক গ্রন্থির ভূমিকা বর্ণনা করো।
উদ্দীপকের C অংশে খাদ্যের পরিণতি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

Chittagong · 2017

ইমপ্ল্যান্টেশন কাকে বলে?
মালপিজিয়ান বডি বলতে কী বোঝায়?
উদ্দীপকে 'PP^{\prime} চিহ্নিত অংশে খাদ্য পরিপাকে সংশ্লিষ্ট গ্রন্থি কোষগুলোর নাম ও কাজ লেখো।
উদ্দীপকের 'QQ^{\prime} অংশ কীভাবে প্রোটিন পরিপাকে ভূমিকা রাখে- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

Jessore · 2017

লালা কী?
BMI বলতে কী বোঝায়?
উদ্দীপকে A অংশটির পরিপাকে ভূমিকা উল্লেখ করো।
উদ্দীপকে উল্লিখিত B অংশটিতে যান্ত্রিক পরিপাক প্রক্রিয়া উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ষাটোর্ধ বয়সী 'SS^{\prime}-এর পছন্দনীয় খাবার চর্বিযুক্ত মাংস। প্যাথোলজিক্যাল পর্যবেক্ষণ শেষে ডাক্তার তাকে শারীরিক সমস্যার কারণে চর্বিযুক্ত মাংস পরিহার করার পাশাপাশি শর্করাজাতীয় খাদ্য পরিমিত গ্রহণ করার পরামর্শ দিলেন। তিনি আরও বললেন- "খাদ্য পরিপাকে শুধুমাত্র এনজাইম নয় বরং হরমোনও বিশেষ ভূমিকা পালন করে।"

Comilla · 2017

ওমাটিডিয়াম কী?
যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কেন?
উদ্দীপকে ডাক্তার যে খাদ্য পরিমিত গ্রহণের পরামর্শ দিয়েছিল সে খাদ্যের মানুষের ক্ষুদ্রান্ত্রে পরিপাক বর্ণনা করো।
উদ্দীপকে ডাক্তারের শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

Rajshahi · 2017

লালা কী?
স্থূলতা বলতে কী বোঝায়?
উদ্দীপকের 'AA^{\prime} অংশের পরিপাকে ভূমিকা উল্লেখ করো।
উদ্দীপকে উল্লিখিত 'BB^{\prime} অংশটিতে যান্ত্রিক পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

Dhaka · 2017

পরিপাক কী?
মিশ্রগ্রন্থি বলতে কী বোঝায়?
পরিপাক ক্রিয়ায় 'DD^{\prime} এর অংশের ভূমিকা ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত A, B ও C অংশের মধ্যে কাজের সমন্বয় না থাকলে কী ঘটবে- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের C অংশে খাদ্যের পরিণতি বিশ্লেষণ করো।উদ্দীপকে উল্লিখিত B অংশে খাদ্যের পরিপাকে পৌষ্টিক গ্রন্থির ভূমিকা বর্ণনা করো।উদ্দীপকের 'Q [গণিত] অংশ কীভাবে প্রোটিন পরিপাকে ভূমিকা রাখে- ব্যাখ্যা করো।উদ্দীপকে 'P [গণিত] চিহ্নিত অংশে খাদ্য পরিপাকে সংশ্লিষ্ট গ্রন্থি কোষগুলোর নাম ও কউদ্দীপকে উল্লিখিত B অংশটিতে যান্ত্রিক পরিপাক প্রক্রিয়া উল্লেখ করো।উদ্দীপকে A অংশটির পরিপাকে ভূমিকা উল্লেখ করো।উদ্দীপকে ডাক্তারের শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।উদ্দীপকে ডাক্তার যে খাদ্য পরিমিত গ্রহণের পরামর্শ দিয়েছিল সে খাদ্যের মানুষের ক্ষুউদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] অংশটিতে যান্ত্রিক পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করো।উদ্দীপকের 'A [গণিত] অংশের পরিপাকে ভূমিকা উল্লেখ করো।উদ্দীপকে উল্লিখিত A, B ও C অংশের মধ্যে কাজের সমন্বয় না থাকলে কী ঘটবে- বিশ্লেষণ কপরিপাক ক্রিয়ায় 'D [গণিত] এর অংশের ভূমিকা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।